বিজেপি নেতাদের পাশে দাঁড়িয়ে রাজভবন থেকে ‘সন্ত্রাস’ নিয়ে তোপ ধনকড়ের

খবর লাইভ : রানি রাসমণি অ্যাভিনিউয়ের ধর্না মঞ্চ থেকে ভোট পরবর্তী হিংসায় মৃতদের পরিজনকে নিয়ে মিছিল করে রাজভবনে বিজেপি নেতারা। দেখা করলেন রাজ্যপালের সঙ্গে। দিলেন স্মারকলিপি। বিজেপি নেতাদের পাশে নিয়ে কড়া মন্তব্যে রাজ্যপাল ধনখড় বিঁধলেন রাজ্যকে। মুখ্যমন্ত্রীকে দলগত রাজনীতির ঊর্ধ্বে ওঠার পরামর্শ। পাল্টা রাজ্যপালকে কটাক্ষ তৃণমূলের।

আরও পড়ুন- ইউএস ওপেনের পরেই সম্ভবত টেনিসকে বিদায় জানাচ্ছেন সানিয়া মির্জা

একুশের বিধানসভা ভোটের পর রাজনৈতিক হিংসায় মৃত্যু হয়েছে তাদের কর্মী সমর্থকদের, এমনই দাবি করে বিজেপি। কলকাতা হাই কোর্টের নির্দেশে সেই মৃত্যুর ঘটনার তদন্ত করছে সিবিআই। রাজ্যপাল জগদীপ ধনখড় টুইটে জানিয়েছিলেন, সেই ভোট পরবর্তী হিংসায় মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি। সঙ্গে থাকবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রমুখ। সেই মতোই মঙ্গলবার বিকেলে বিজেপি নেতারা যান রাজভবনে। সেখানে রাজ্যপালের হাতে তুলে দেন স্মারকলিপি। তার পর রাজ্যপাল নিজের ভাষণে তীব্র আক্রমণ করেন রাজ্য সরকারকে। তিনি বলেন, ‘‘সাম্প্রতিক ঘটনাপ্রবাহে রাজ্যের ভাবমূর্তি কলঙ্কিত হচ্ছে।’’ এর পরই টেনে আনেন রামপুরহাটের বগটুই প্রসঙ্গ। ধনখড় বলেন,‘‘রামপুরহাটে ঘটনা ঘটার কয়েক ঘণ্টার মধ্যেই ক্ষতিগ্রস্তদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হল। কিন্তু রাজ্যের অন্যান্য প্রান্তে নিপীড়িতরা কোনও সাহায্য পাচ্ছেন না। দলগত রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে।’’ বাংলায় ভেদাভেদের রাজনীতি চলছে বলেও অভিযোগ করেন রাজ্যপাল। এ দিন ভোট পরবর্তী হিংসায় মৃতদের পরিবারের সঙ্গে কথা বলেন ধনখড়। মৃতদের পরিবার বিচার পাচ্ছে না বলেও অভিযোগ করেন রাজ্যপাল। তিনি নিজে এ ব্যাপারে হস্তক্ষেপ করবেন বলেও জানিয়েছেন তিনি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago