খবর লাইভ : সর্বকালীন রেকর্ড গড়ে পতন ঘটল টাকার দামে৷ সোমবার এক ডলারের বিনিময়ে টাকার দাম কমে হল ৭৭.৪০ টাকা৷ মূলত চিনে ফের লকডাউনের আশঙ্কা, ইউরোপে যুদ্ধের ভয় এবং ঋণের উপরে সুদ বৃদ্ধির সম্ভাবনার জেরে বিনিয়োগকাীরা সতর্ক হয়ে যাওয়াতেই টাকার এই অবমূল্যায়ন ঘটেছে বলে মনে করা হচ্ছে৷
আরও পড়ুন-: মংপুতে সাড়ম্বরে পালিত রবীন্দ্র জন্মোৎসব
গত শুক্রবারই টাকার দাম কমে হয়েছিল ৭৭.০৫ টাকা৷ আজ বাজার খোলার সঙ্গে সঙ্গে তা আরও কমে হয় ৭৭.৪২ টাকা৷
টাকার দামে এই রেকর্ড পতনের পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মো দিকে তীব্র আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস৷ ট্যুইটারে তৃণমূলের তরফে প্রশ্ন করা হয়েছে, ‘টাকার দামে সর্বকালীন পতন ঘটল৷ এর কারণ- অর্থনৈতিক বৃদ্ধির হার হ্রাস পাওয়া, মূল্যবৃদ্ধি, বাণিজ্য ঘাটতি, ক্রমাগত পুঁজি বাইরে চলে যাওয়া৷’ প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে এই ট্যুইটেই প্রশ্ন করা হয়েছে, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, নিজের এই ব্যর্থতার দায় কি আপনি নেবেন নাকি এর দায়ও বিরোধী শাসিত রাজ্যগুলির উপরে চাপাবেন?’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…