খবর লাইভ : রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মদিন। গানে-গল্পে-কবিতায় কবিপ্রণাম চলছে রাজ্যজুড়ে। একই ভাবে এদিন সাড়ম্বরে অনুষ্ঠান পালিত হল দার্জিলিংয়ের কাছে মংপুতে। সোমবার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে স্মরণ করা হয় কবিগুরুকে।
আরও পড়ুন- বাংলা অ্যাকাডেমি পুরস্কার পেলেন মুখ্যমন্ত্রী
করোনা কালে গত কয়েক বছর সামাজিক দূরত্ব বজায় রেখে অল্প কয়েক জন মিলে মংপুতে রবীন্দ্র জয়ন্তী পালন করা হত। কিন্তু চলতি বছর বেশ খানিকটা কমেছে করোনার দাপট। ফলে সকাল থেকে মংপুতে সাড়ম্বরে উদযাপন করা হল পঁচিশে বৈশাখ।
সোমবার সকালে দার্জিলিং জেলায় রবীন্দ্রনাথ স্মৃতি বিজড়িত বাংলো রবীন্দ্রভবনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালন করা হয়। পশ্চিমবঙ্গ তথ্য-সংস্কৃতি দফতরের পরিচালিত এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলার জেলাশাসক এস পুন্নাবালাম, রাজ্যসভার সাংসদ শান্তা ছেত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয়রাও। বিভিন্ন শিল্পীরা কবিগুরুর গান ও নৃত্য পরিবেশন করেন।
দার্জিলিং থেকে ৩৩ কিলোমিটার দূরের এই ভবনে ১৯৩৮ সাল থেকে ১৯৪০ সালের মধ্যে বিভিন্ন সময়ে এসে থেকেছেন রবীন্দ্রনাথ। ১৯৪৪ সালের ২৮ মে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত এই বাড়িটিকে রবীন্দ্রভবন বা রবীন্দ্র সংগ্রহশালা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। এই বাড়িতে বসেই কবি ‘ছেলেবেলা’, ‘নবজাতক’, ‘জন্মদিন’ সহ ১২টি কবিতা লিখেছিলেন। কবিগুরুর মংপুতে থাকার একাধিক বর্ণনা রয়েছে মৈত্রেয়ী দেবীর লেখা ‘মংপুতে রবীন্দ্রনাথ’ বইয়ে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…