খবর লাইভ : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষ্যে হুগলির খানাকুলের কাবিলপুর বীণাপাণি ক্লাবের পরিচালনায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় সোমবার।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সেখ সাকিম সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ। এদিনের অনুষ্ঠানে বহু সংখ্যক মানুষকে বস্ত্র বিতরণ করা হয়।




