Special News Special Reports State

BGBS নিয়ে প্রস্তুতি শেষ পর্যায়ে, দু’দিন ইকো ট্যুরিজম পার্কে থাকবেন মুখ্যমন্ত্রী!

0
(0)

খবর লাইভ  : আগামীকাল ২০ এপ্রিল থেকে রাজ্যে শুরু হচ্ছে এ বছরের বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন। রাজ্যের প্রশাসনিক মহলে তাই নিয়ে চূড়ান্ত প্রস্তুতি চলছে। তার মধ্যেই খবর পাওয়া গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ব বাণিজ্য শিল্প সম্মেলন চলাকালীন ইকো ট্যুরিজম পার্কেই থাকবেন। আজ, মঙ্গলবার, বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ থেকে ইকো ট্যুরিজম পার্কে চলে যাবেন। ২০ তারিখ বিশ্ববাংলা শিল্প সম্মেলনে যোগ দিয়ে ওই দিন রাতেই ইকোট্যুরিজম পার্কেই থাকবেন। অর্থাৎ মোট দু’রাত ইকোপার্ক এই কটেজে থাকবেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- রোনাল্ডোর পারিবারিক জীবনে বিষাদের ছায়া, জন্মানোর পরেই মৃত্যু সন্তানের

এ দিকে নবান্ন সূত্রে খবর পাওয়া গিয়েছে, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চেও জায়গা করে নিচ্ছে লক্ষ্মীর ভান্ডার! দেশ বিদেশের শিল্পপতিদের সামনে মহিলা উপভোক্তাদের হাতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ইতিমধ্যেই গোটা দেশের নজর কেড়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প৷ সমাদর কুড়িয়েছে আন্তর্জাতিক মহলেও৷ রাজ্য সরকারের এই প্রকল্পের মূল উদ্দেশ্য নারী ক্ষমতায়ণ৷ এবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত সেই প্রকল্পকেই শোকেস করতে চাইছে রাজ্য সরকার৷ রাজ্য যে শুধু শিল্পের প্রসারেই উদ্যোগী নয়, বরং মহিলাদের ক্রয় ক্ষমতা বাড়াতে লক্ষ্মীর ভান্ডারের মতো সামাজিক প্রকল্পও চালু করছে, সেই বার্তা তুলেও ধরাও উদ্দেশ্য রাজ্যের।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *