খবর লাইভ : ঋণে সুদের হার বাড়তে চলেছে। বুধবার রেপো রেট বৃদ্ধি করল রিজার্ভ ব্যাঙ্ক। দেশের শীর্ষ ব্যাঙ্ক জানিয়েছে, যে ভাবে দেশে দ্রব্যমূল্য ক্রমশ বেড়েই চলেছে, তাতে রাশ টানতেই এই সিদ্ধান্ত।
নতুন ঘোষণায় জানানো হয়েছে, রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট ৪০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৪.৪ শতাংশ করা হয়েছে। ক্যাশ রিজার্ভ রেশিও বৃদ্ধি করা হয়েছে ৫০ বেসিস পয়েন্ট। এর ফলে গ্রাহককে ঋণ দেওয়ার ব্যাপারে ব্যাঙ্কগুলিকেও কিছুটা নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে এখন থেকে।
অর্থনৈতিক বিশেষজ্ঞদের ব্যখ্যা, এই সিদ্ধান্তে মানুষ শুধুমাত্র প্রয়োজনীয় দ্রব্য কিনতেই অর্থ ব্যয় করবেন। সহজলভ্য ঋণ না পাওয়ায় বিলাসবহুল দ্রব্য কেনাকাটার প্রবণতা কমবে সাধারণ মানুষের মধ্যে। সেক্ষেত্রে চাহিদা কমলে দামও কমতে পারে।




