এবার থেকে টুইট করতে লাগবে টাকা !

খবর লাইভ : এখন থেকে সরকার, সরকার অধিকৃত সংস্থা এবং বাণিজ্যিক সংস্থার টুইটার হ্যান্ডল ব্যবহারকারীদের কাছে থেকে টাকা নিতে মাইক্রোব্লগিং সংস্থা টুইটার। টাকার অঙ্কের পরিমাণ খুব বেশি হবে না বলেও জানিয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, সাধারণ ব্যবহারকারীদের টুইটার ব্যবহার করার জন্য কোনও টাকা দিতে হবে না। আগের মতোই বিনামূল্যে তাঁরা এই মাইক্রোব্লগিং সাইট ব্যবহার করতে পারবেন। বুধবার একটি টুইট করে এ কথা জানালেন টুইটারের নতুন মালিক তথা আমেরিকার ধনকুবের ইলন মাস্ক।

তিনি টুইটে লেখেন, ‘সাধারণ মানুষের জন্য টুইটার সব সময়ই বিনামূল্যে পরিষেবা দেবে। তবে সরকার, সরকার অধিকৃত সংস্থা এবং বাণিজ্যিক সংস্থার ব্যবহারকারীদের টুইটার ব্যবহার করতে সামান্য খরচ বহন করতে হতে পারে।’’
টুইটার ব্যবহারের আগে থেকেই ইলন এই মাইক্রোব্লগিং সাইটের কার্যপ্রণালী নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসছেন। এমনকি, টুইটারে মানুষের বাক্‌স্বাধীনতা যথেষ্ট গুরুত্ব পাচ্ছে না বলেও তিনি দাবি করেন। কারণ হিসেবে টুইটারের একাধিক মালিকানা থাকাকেই দায়ী করেছিলেন তিনি।

আরও পড়ুন- ইউক্রেনের বিরুদ্ধে ফের যুদ্ধ ঘোষণা করতে পারে রাশিয়া! কবে জানেন?

প্রসঙ্গত, ২৫ মার্চ সোমবার রাতে টুইটার কিনে নেন ইলন। ৪,৪০০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩লক্ষ ৩৬ হাজার ৭০২ কোটি ৫২ লাখ টাকা)-এর বিনিময়ে এই মাইক্রোব্লগিং সাইটের মালিকানা পান তিনি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago