পুলিশ হেফাজতে সুতপার ‘খুনি’র চোখে জল!

খবর লাইভ  :  পুলিশি জেরায় মুখ খুলছে না ‘খুনি’। রাতভর দাঁতে কাটেনি এক দানা খাবারও। বার বার ফুঁপিয়ে কেঁদে উঠছে। পুলিশ হেফাজতে বার বার মেজাজ বদল হচ্ছে বহরমপুরে ছাত্রী সুতপা চৌধুরী খুনের অভিযোগে ধৃত সুশান্ত চৌধুরীর। এমনকি সে আত্মহত্যার হুমকিও দিয়েছে বলে তদন্তকারীদের দাবি।

সুশান্তের আচরণ দেখে তদন্তকারীদের কখনও কখনও মনে হচ্ছে, সে অনুতপ্ত। আবার উল্টোদিকে সুতপাকে খুন করা নিয়ে সুশান্তর শরীরী ভাষায় কোনও আক্ষেপও নজরে আসেনি তদন্তকারীদের। সুশান্তর এমন আচরণ নিয়ে কিছুটা ধন্দে তদন্তকারীরা।

মঙ্গলবার সুশান্তকে আদালতে তোলা হলে বিচারক তাকে ১০ দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। তার পর থেকে বহরমপুর থানাতেই রয়েছে সে। তদন্তকারীদের মতে, পুলিশ হেফাজতে আসার পর থেকে মুখে কুলুপ এঁটেছে সুশান্ত। তার মুখ থেকে প্রায় কোনও কথাই বার করা যাচ্ছে না। এমনকি, পুলিশি জেরায় সে কোনও সহযোগিতা করছে না বলেই তদন্তকারীদের দাবি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago