ধর্মদ্রোহের অভিযোগে গ্রেফতার করা হবে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে, ঘোষণা পাক স্বরাষ্ট্রমন্ত্রীর

খবর লাইভ : ধর্মদ্রোহের অভিযোগে গ্রেফতার করা হবে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। সোমবার এ কথা জানিয়েছেন সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লা। তিনি বলেন, ‘‘ইমরানের নির্দেশের তাঁর সমর্থকেরা পবিত্র মদিনার মাটিতে রাজনৈতিক স্লোগান দিয়েছে। তাই তাঁর বিরুদ্ধে ধর্মদ্রোহের অভিযোগে মামলা রুজু করা হয়েছে। মামলার জেরে গ্রেফতার করা হবে তাঁকে।’’

আরও পড়ুন- ধৃত প্রবীরের পরিবারের দাবি, বিধায়ক তাপস তো পেতেনই; তৃণমূলের তহবিলেও জমা পড়ত টাকা!

বৃহস্পতিবার পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরবের তীর্থশহর মদিনায় গিয়েছিলেন। সে সময় কিছু ব্যক্তি শরিফ এবং তাঁর সফরসঙ্গীদের উদ্দেশে ‘চোর’ স্লোগান দেন। পাক সরকারের অভিযোগ, ইমরানের নির্দেশে তাঁর দল ‘পাকিস্তান তেররিক-ই-ইনসাফ’ (পিটিআই)-এর সদস্যেরা পবিত্র তীর্থশহরে এমন অবমাননাকর শব্দ উচ্চারণ করেছেন।
পাকিস্তান সরকার ইমরান এবং তাঁর ঘনিষ্ঠ অনিল মুসারাত ও সাহিবজাদা জাহাঙ্গির-সহ প্রায় ১৫০ জনের বিরুদ্ধে ইতিমধ্যেই ধর্মদ্রোহ বিরোধী আইনে মামলা দায়ের করেছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago