খবর লাইভ : পাক অ্যাসেম্বলিতে যবনিকা পতন হল মধ্যরাতের নাটকের। অনাস্থা ভোটে ইমরানের বিরুদ্ধে পড়ল ১৭৪টি ভোট। পতন হল ইমরান সরকারের। অ্যাসেম্বলিতে উচ্ছাস প্রকাশ বিরোধীদের। তবে ইতিমধ্যেই হেলিকপ্টার করে ইসলামাবাদ ছেড়েছেন ইমরান।
আরও পড়ুন- মৌসম ভবনের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট হ্যাক
রাত ১২টায় খোলা হয়েছে সুপ্রিম কোর্ট। পাকিস্তানের সংবাদ মাধ্যম সূত্রে খবর, আদালতের মুখ্য বিচারপতি বন্দিয়াল সুপ্রিম কোর্টের উদ্দেশে তখনই রওনা দেন।
সন্ধে সাড়ে ৮ টায় পাক সংসদে আস্থা ভোট হওয়ার কথা ছিল। কিন্তু তাঁর আগেই স্থগিত হয়ে যায় পাকিস্তানের অধিবেশন।রাত ১০ টা পর্যন্ত স্থগিত রাখার পর খোলা হয় ইসলামাবাদ কোর্ট। সূত্রের খবর, রাত ১২ টার মধ্যে ভোটাভুটি না হলে পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করা হবে।এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে পাক সেনা প্রধানের তরফে।
ইতিমধ্যেই ইসলামাবাদের একাধিক জায়গায় নাকাবন্দি করা হয়েছে।পেশোয়ারের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় সেনা মোতায়েন করা হয়েছে।
নিজের রাজনৈতিক কেরিয়ারের সবথেকে কঠিন চ্যালেঞ্জের মধ্যে দিতে যাচ্ছেন ৬৯ বছর বয়সী ইমরান খান ৷ সংসদের ভিতর যখন ইমরান খানের বিদায়ের প্রস্তুতি নিচ্ছেন বিরোধীরা তখন তাঁকে দেশ ছেড়ে ভারতে চলে যেতে বললেন বিরোধী নেত্রী মারিয়াম নওয়াজ শরিফ৷ ‘ওয়াজির-এ-আজমের’ ভারতপ্রীতি নিয়ে খোঁচা মারতে গিয়ে মারয়াম বলেন, ‘এতই যখন পছন্দ তখন ইমরান সারা জীবনের মতো ভারতে চলে যেতে পারেন৷’
ইতিমধ্যেই দেশবাসীর উদ্দেশে ভাষণে পাক প্রধানমন্ত্রী সুপ্রিম কোর্টের রায়কে মেনে নিয়েও বলেছেন, বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নিয়ে তদন্ত করল না শীর্ষ আদালত।পাক প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমি বিশ্বের নানা দেশ ঘুরেছি, কিন্তু কোথাও এমন খোলামেলা দুর্নীতি দেখিনি।’’




