স্বাস্থ্য অধিকর্তার পদ থেকে সরানো হল অজয় চক্রবর্তীকে

খবর লাইভ : রাজ্যের স্বাস্থ্য অধিকর্তার পদ থেকে আচমকাই সরিয়ে দেওয়া হল অজয় চক্রবর্তীকে। তাঁকে পাঠানো হল শিলিগুড়িতে স্পেশ্যাল অফিসার অন ডিউটি হেলথ সার্ভিস হিসেবে৷ নতুন স্বাস্থ্য অধিকর্তা হলেন সিদ্ধার্থ নিয়োগী, যিনি হেলথ অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে কাজ করছিলেন৷ বৃহস্পতিবারই স্বাস্থ্যভবন থেকে এব্যাপারে বিজ্ঞপ্তি জারি করা হয়৷ তবে স্বাস্থ্য ভবনের কোনও কর্তা এ প্রসঙ্গে মুখ খুলতে চাননি৷

আরও পড়ুন- অবশেষে স্বস্তির বার্তা! শনিবার থেকেই রাজ্যে তীব্র গরম কমবে
স্বাস্থ্য মহলের খবর, অজয় চক্রবর্তীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে স্বাস্থ্য ভবনে অভিযোগ জানাচ্ছিলেন তৃণমূলপন্থী অনেক চিকিৎসক৷ তাঁদের অভিযোগ, স্বাস্থ্য অধিকর্তা কারও কথা শুনতেন না৷ চিকিত্সক-নেতাদের কথাতেওআমল দিতেন না৷ অজয় চক্রবর্তীর পাশাপাশি যুগ্ম স্বাস্থ্য অধিকর্তা সর্বাণী চট্টোপাধ্যায়কেও এদিন সরিয়ে দেওয়া হয়েছে৷ দু’জনের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগও উঠেছিল৷ সর্বাণীকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্যাথলজি বিভাগের প্রফেসর হিসেবে অবিলম্বে যোগ দিতে বলা হয়েছে৷

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago