আদালত অবমাননার দায়ে রুল জারি মুখ্যসচিব, অর্থসচিব এবং পরিবহণ দফতরের প্রধান সচিবের বিরুদ্ধে

খবর লাইভ : দক্ষিণবঙ্গ পরিবহণ নিগমের একটি মামলায় আদালত অবমাননার দায়ে রুল জারি করা হল রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, অর্থসচিব মনোজ পন্থ এবং পরিবহণ দফতরের প্রধান সচিব রাজেশ সিন্‌হার বিরুদ্ধে। আগামী ২০ মে আদালতে তাঁদের সশরীরে হাজিরা দিয়ে জানাতে হবে কেন তাঁরা আদালতের নির্দেশ মানেননি।

পরিবহণ নিগমের অবসরপ্রাপ্ত কর্মী সনৎকুমার ঘোষ অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য পেনশন প্রকল্প চালু করার আবেদন করে কলকাতা হাই কোর্টে একটি মামলা করেন। গত বছর সেপ্টেম্বরে বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় নির্দেশ দেন রাজ্যের মুখ্যসচিব, পরিবহণ দফতরের প্রধান সচিব এবং অর্থসচিব আলোচনা করে কী প্রকল্প করা যায় সেটি নির্ধারণ করবেন।

তার পর প্রায় আট মাস কেটে গেলেও সেই নির্দেশ মানা হয়নি বলে অভিযোগ। শুক্রবার মামলাটি আদালতে উঠলে ওই তিন জনের বিরুদ্ধে রুল জারি করার নির্দেশ দেন বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়।
গত ২১ এপ্রিল আরও একটি মামলায় আদালত অবমাননার দায়ে মুখ্যসচিব এবং অর্থসচিবের বিরুদ্ধে রুল জারি করেছিল হাই কোর্ট। ২০১৮ সালে মুকুন্দপুর নোবেল মিশন স্কুলকে সরকারি তকমা দিতে রাজ্যকে নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। কিন্তু সেই নির্দেশ চার বছরেও মানা হয়নি বলে অভিযোগ ওঠে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago