বেলঘরিয়ায় নেশামু্ক্তি কেন্দ্রে যুবককে ‘পিটিয়ে খুন’, ধুন্ধুমার এলাকা

খবর লাইভ  : বেলঘরিয়ার যতীন দাস নগরে নেশামুক্তি কেন্দ্রে এক যুবকের অস্বাভাবিক মৃত্যুতে ধুন্ধুমার। ওই যুবককে পিটিয়ে মারার অভিযোগ পরিবারের। প্রতিবাদে নেশামুক্তি কেন্দ্রে ব্যাপক ভাঙচুর চালায় মৃতের পরিবারের সদস্যরা। সংস্থার গাড়িও ভাঙচুর করা হয়। পরিবারের আরও অভিযোগ, যে ডাক্তার এখানে চিকিৎসা করেন তিনি আদতে ভুয়ো ডাক্তার। নেশামুক্তি কেন্দ্রের নামে লোক ঠকানোর ব্যবসা খুলে বসেছে বলে দাবি পরিবারের। গন্ডগোলের জেরে নেশামুক্তি কেন্দ্র ঘিরে উত্তাল বেলঘরিয়া। পুলিসের সামনেই অবাধে চলতে থাকে ভাঙচুর। পুলিস সাহস করে এগিয়ে যেতেই পারেনি।

পুলিস জানায়, মৃতের নাম সুমন সর্দার (৩০)। বাগুইআটির কেষ্টপুরে মায়ের সঙ্গে ভাড়া বাড়িতে থাকতেন সুমন। ২২ তারিখ সুমনকে ওই নেশামুক্তি কেন্দ্রে রেখে দিয়ে যায়। পরিবারের অভিযোগ, মঙ্গলবার সকালে নেশামুক্তি কেন্দ্র থেকে ফোন যায় তাদের কাছে। বলা হয়, সুমনের শরীর খুব খারাপ। তাঁরা দেখা করতে এলে বাইরে দাঁড় করিয়ে রাখা হয় বেশ কিছুক্ষণ। ঘণ্টাখানেক পরে জানানো হয়, সুমনের মৃত্যু হয়েছে। সেই খবর শুনেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। পাড়া থেকে প্রচুর লোকজন জড়ো হয়। ব্যাপক ভাঙচুর শুরু হয়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago