জরুরি ভিত্তিতে ৬ থেকে ১২ বছর বয়সি শিশুদের কোভিড টিকা ব্যবহারে ছাড়পত্র দিল কেন্দ্র

খবর লাইভ  : জরুরি ভিত্তিতে ৬ থেকে ১২ বছর বয়সি শিশুদের কোভিড টিকা ব্যবহারে ছাড়পত্র দিল সরকার। সরকারি সূত্রে জানা গিয়েছে, টিকা এবং ওষুধ নিয়ন্ত্রণকারী সংস্থা (ডিসিজিআই) জরুরি ভিত্তিতে এই টিকা ব্যবহারে ছাড়পত্র দিয়েছে। খুব শীঘ্রই এই টিকা দেওয়া চালু হতে পারে বলেও মনে করা হচ্ছে। তবে কবে থেকে চালু হবে টিকা, তা নিয়ে এখনই স্পষ্ট করে কেন্দ্র কিছু জানায়নি। চিন-সহ বেশ কিছু দেশে ইতিমধ্যেই করোনা-স্ফীতি লক্ষ করা গিয়েছে। রাজধানী দিল্লি-সহ দেশের কিছু শহরেও সংক্রমণ বৃদ্ধির খবর মিলছে। এমতাবস্থায় ৬ থেকে ১২ বছর বয়সিদের টিকাকরণ হলে ওই বয়সসীমার শিশুরাও কিছুটা নিরাপদ বোধ করবে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ভারতে দু’হাজার ৪৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল চার কোটি ৩০ লক্ষ ৬২ হাজার ৫৬৯। উদ্বেগ বাড়িয়ে এখনও রাজধানীতে এক দিনে আক্রান্তের সংখ্যা হাজারের উপরেই। দিল্লিতে ২৪ ঘণ্টায় এক হাজার ১১ জন নতুন করে সংক্রমিত হয়েছেন।
দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১৫ হাজার ৬৩৬ জন। যা মোট সংক্রমণের ০.০৪ শতাংশ। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী ২৪ ঘণ্টায় ১,৩৯৯ জন আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago