খবর লাইভ : অনুব্রত মণ্ডলের পাসপোর্ট, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ডের মতো বিভিন্ন নথি তলব করল সিবিআই। ইতিমধ্যেই পাসপোর্ট বাদে বাকি সব নথি সিবিআই-এর কাছে জমাও দিয়েছেন তৃণমূল নেতা৷ সূত্রের খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে অনুব্রত জানিয়েছেন, তাঁর পাসপোর্ট নেই।
পাশাপাশি, অনুব্রত মণ্ডল কোনওভাবে বিদেশ গেলে সঙ্গে সঙ্গে যাতে তাদের জানানো হয়, এয়ারপোর্ট অথোরিটি অফ ইন্ডিয়াকে সেই মর্মে বার্তাও দিয়ে রেখেছে সিবিআই৷ অনুব্রত মণ্ডলের সত্যিই পাসপোর্ট আছে কি না, তা জানতে আঞ্চলিক পাসপোর্ট অফিসের সঙ্গেও যোগাযোগ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ সিবিআই সূত্রে খবর, যেহেতু অনুব্রত মণ্ডল বার বার হাজিরা এড়াচ্ছেন, সেই কারণেই নিয়মমাফিক এই নথি তলব করেছে তারা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…