International Special News Special Reports

ছাপার ভুলে ফিরল ভাগ্য! ৫ কোটি টাকার লটারি জিতলেন রাঁধুনি

0
(0)

খবর লাইভ  : এত দিন ভাবতেন, তাঁর ভাগ্য ভাল নয়। আমেরিকার আইওয়া প্রদেশের ওয়েস্ট বার্লিংটনের বাসিন্দা মাঝবয়সি জোস বাস্টারের এতদিনের ধারণাটা বদলে গেল এক মোক্ষম ধাক্কায়। বদলাবি তো বদলা, একেবারে ধনবর্ষা! জ্যাকপট জয় করে জোস বলছেন, ‘‘আমার অনেক সমস্যার সমাধান হয়ে গেল।’’
প্রথমটায় বিশ্বাস হয়নি পেশায় রাঁধুনি জোসের। গুগল করে দেখলেন না ভুল নয়। তিনি জিতেছেন। তবে ভুল ছিল অন্য জায়গায়। যে কারণে তাঁর এই ভাগ্যলাভ। কী সেই ভুল?
জোস বিষয়টাকে ভাবছেন অন্য ভাবে। তিনি যে ভাবে টিকিট চেয়েছিলেন সে ভাবে পাননি। একটি দোকানে গিয়ে তিনি চেয়েছিলেন পাঁচটি টিকিট। নম্বর তিনি নিজে পছন্দ করেননি। কম্পিউটারের পছন্দ অনুযায়ী নম্বর-সহ তাঁকে পাঁচটি টিকিটের পরিবর্তে একটি টিকিট দেন দোকানের কর্মচারী। ভুল সেখানেই। জোসের বক্তব্য, যদি এক সঙ্গে পাঁচটা টিকিট দেওয়া হত তাঁকে, তবে কম্পিউটারের পছন্দের নম্বর হত আলাদা। ফলে তাঁর আর লটারি জেতা হত না।

দু’কোটি ডলার মূল্যের জ্যাকপটের পুরো না মিললেও পাঁচটি নম্বর মিলে গিয়েছে জোসের। কর বাদ দিয়ে তিনি পাবেন সাত লক্ষ ১০ হাজার ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ, প্রায় সাড়ে ৫ কোটি টাকা।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *