খবর লাইভ : এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পেতেই অনুব্রত মণ্ডলকে ডেকে পাঠাল সিবিআই। শনিবার বিকেল সাড়ে ৫টার মধ্যে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। গরু পাচার কাণ্ডে অনুব্রতকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।
আরও পড়ুন– নদিয়ার তৃণমূল নেতার কীর্তি, অন্তঃসত্ত্বার পেটে লাথি মারায় নষ্ট গর্ভস্থ ভ্রূণ
১৬ দিন এসএসকেএমে কাটিয়ে শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পান বীরভূম তৃণমূলের জেলা সভাপতি৷ হাসপাতাল থেকে চলে যান এয়ারপোর্টের কাছে চিনার পার্কের বাড়িতে৷ সেখানেই রয়েছেন অনুব্রত৷ চিনার পার্ক থেকে নিজাম প্যালেসের দূরত্ব কয়েক কিলোমিটার৷ সম্ভবত সেটা মাথায় রেখে আজ তলব করা হয় দাপুটে তৃণমূল নেতাকে৷ প্রশ্ন উঠছে, সিবিআইয়ের ডাকে আজ কি নিজাম প্যালেস যাবেন কেষ্ট? জানতে উৎসুক রাজনৈতিক মহল৷
আগেই অনুব্রতর সবরকম রক্ষাকবচ তুলে নিয়েছে হাইকোর্ট। প্রয়োজনে তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার রাস্তাটাও সিবিআইয়ের কাছে সহজ হয়ে গিয়েছে অনেকটা। গরু এবং কয়লা পাচার কাণ্ডের তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর সেই তদন্তের স্বার্থেই অনুব্রতকে তলব। শারীরিক অসুস্থতার কারণে এতদিন হাজিরা দিতে পারেননি বীরভূমের তৃণমূল জেলা সভাপতি।
ফুসফুস, অণ্ডকোষ, মস্তিষ্কে অক্সিজেন পৌঁছনো সহ একাধিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অনুব্রত। কিছুটা সুস্থ হওয়ার পর শুক্রবার রাতে কলকাতার চিনার পার্কের বাড়িতে ফিরে যান তিনি। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ষষ্ঠবার কেষ্ট মণ্ডলকে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার জন্য ডেকে পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…