প্রয়াগরাজে নৃশংস হত্যাকাণ্ড, ২ বছরের শিশু সহ একই পরিবারের পাঁচজন খুন!

খবর লাইভ : উত্তর প্রদেশের প্রয়াগরাজে নৃশংস হত্যাকাণ্ড৷ দু’ বছরের শিশু সহ একই পরিবারের পাঁচ জন সদস্যের দেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের প্রত্যেকেরই মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।ঘটনার জেরে ফের একবার উত্তর প্রদেশের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে

আরও পড়ুন- ছাড়া পেতেই আজ সাড়ে পাঁচটায় অনুব্রতকে ডেকে পাঠাল সিবিআই
যে পাঁচ জনের দেহ উদ্ধার হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন রাম কুমার যাদব (৫৫), তাঁর স্ত্রী কুসুম দেবী (৫২), মেয়ে মনীষা (২৫), পুত্রবধূ সবিতা (২৭) এবং নাতনি মীনাক্ষী (২)। রাম কুমারের ছেলে সুনীল ঘটনার সময় বাড়ি না থাকায় প্রাণে বেঁচে গিয়েছেন। রাম কুমারের আর এক নাতনি পাঁচ বছরের সাক্ষীকেও জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এই দু’ জনের সঙ্গে কথা বলেই আততায়ীদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।
প্রয়াগরাজ জেলার খোয়াজাপুর এলাকায় নিজেদের বাড়ি থেকেই এই পাঁচ জনের দেহ উদ্ধার হয়৷ ঘটনার কথা জানাজানি হতেই ঘটনাস্থলে পৌঁছন পুলিশ সুপার এবং জেলাশাসক৷ এক পুলিশকর্তা জানিয়েছেন, প্রত্যেকটি দেহেই আঘাতের চিহ্ন রয়েছে৷ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago