বালি পাচারে নাম জড়াল বিজেপি নেতা আপার

খবর লাইভ : গত বছর বেআইনি কাজ করতে গিয়ে ধরা পড়েছিল। পুলিশ ওই বিজেপি নেতাকে সেই সময় গ্রেফতার না করলেও তার বেআইনি কাজ বন্ধ করে দিয়েছিল। বছর যেতে না যেতেই ফের বেআইনি কাজে নাম জড়াল ওই বিজেপি নেতার। তবে গত বছরও তার বেআইনি কাজের বিরোধিতা করেছিলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ, এবারেও তাঁরাই প্রতিবাদী। ঘটনাস্থল অবশ্য বদলেছে।
এখানে হুগলির জাঙ্গিপাড়া থানার রাধানগর গ্রামের বাসিন্দা তথা বিজেপি নেতা তুফান পণ্ডিত ওরফে আপার কথা বলা হচ্ছে। গত বছর হুগলির হরিপালের দ্বারহাট্টার চাঁদবাটিতে বেআইনিভাবে মাটি কাটতে গিয়ে বাধার মুখে পড়েছিল আপা। ওই এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষ প্রতিবাদ করায় সেই বেআইনি কাজ বন্ধ করে দেয় পুলিশ ও প্রশাসন। মাটি মাফিয়া থেকে এবারে অবশ্য তার পাশে বালি মাফিয়ার তকমা লাগছে। গত বছর হরিপাল থানা এলাকায় তার বিরুদ্ধে বেআইনিভাবে মাটি কাটার অভিযোগ থাকলেও এবছর অবশ্য জাঙ্গিপাড়া থানা এলাকায় তার বিরুদ্ধে বেআইনি কাজের অভিযোগ তুলেছেন রামহাটিতলার ধরমপুর এলাকার লোকজন। কারণ রাত বাড়ার সঙ্গে সঙ্গে এই এলাকার একের পর এক ওভারলোড বালির গাড়ি ঢুকছে। বেশিরভাগই অবৈধ বলে অভিযোগ এলাকাবাসীদের। শুধু তাই নয়, এলাকার লোকজন আপাকে বালি পাচারকারীর তকমা দিতেও ছাড়ছে না। পুলিশের নজর এড়িয়ে রাতে এই বেআইনি কাজ হচ্ছে বলে দাবি করেছেন স্থানীয় লোকজন।
ওই এলাকার এক ব্যক্তি বলেন, ‘রাত বাড়ার সঙ্গে সঙ্গে একের পর এক ওভারলোড বালির গাড়ি আসে। রাতে এলাকার লোকজনের ঘুম উড়ে যায়। কেউ বাড়ির বাইরে বেরোতে পারেন না আপার লোকজনের ভয়ে। রাস্তায় ছড়িয়ে পড়ে থাকে বালি। যেকোনও সময় রাস্তায় দুর্ঘটনা ঘটে যেতে পারে।’

আরও পড়ুন- সি টি স্ক্যান মেশিনে ঢুকতে ভয় পাচ্ছেন অনুব্রত!
হুগলি জেলা পুলিশের এক কর্তা বলেন, ‘আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখছি। এলাকার লোকজনের অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।’
আপার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

6 months ago