Special News Special Reports

সি টি স্ক্যান মেশিনে ঢুকতে ভয় পাচ্ছেন অনুব্রত!

0
(0)

খবর লাইভ : তিনি বীরভূমের মুকুটহীন সম্রাট ।তিনি বীরভূম তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। গত কয়েকদিন যাবৎ কলকাতার এস এস কে এম হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও নানান পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যেতে হচ্ছে এই ডাকসাইটে তৃণমূল নেতাকে।

আরও পড়ুন- দিল্লির অশান্তি কাণ্ডে অভিযুক্ত আনসারের সঙ্গে বিজেপি নেতাদের ছবি ‘ফাঁস’ করল তৃণমূল
জানা গিয়েছে, অণ্ডকোষের সমস্যার কারণে বর্তমানে অনুব্রত মণ্ডলকে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। রক্তে শর্করার মাত্রা এখনও খানিক বেশি। উচ্চ রক্তচাপ রয়েছে কিন্তু তা আপাতত নিয়ন্ত্রণে। শ্বাসকষ্টের জন্যে অক্সিজেন দেওয়া হচ্ছে মাঝে মধ্যে। তবে চিকিৎসকদের সূত্রে পাওয়া খবর অনুযায়ী আজই ছাড়া হবে না অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal)।
জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলের সি টি স্ক্যান করা হতে পারে আজই। তবে চিকিৎসকদের সূত্রে জানা গিয়েছে, বীরভূমের এই তৃণমূল নেতা সি টি স্ক্যান মেশিনে ঢুকতে ভয় পাচ্ছেন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *