খবর লাইভ : কলেজ থেকে বাড়ি ফিরছিলেন ছাত্রী। ট্রেনে হঠাৎই তাঁর হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এক অভিযুক্ত।
কিছুতেই মোবাইল ফোন হাতছাড়া করেননি তিনি। শেষমেশ রাগের চোটে তাঁকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে নিজেও ট্রেন থেকে লাফ দেন যুবক। বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে বীরভূমের নলহাটি থানার লোহাপুর রেল স্টেশনের কাছে। গুরুতর আহত অবস্থায় রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই ছাত্রী। অন্য দিকে, তাঁর পরিবারের অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার নলহাটি হীরালাল ভকত কলেজের ওই ছাত্রীবাড়ি ফিরছিলেন। লোহাপুর স্টেশন থেকে ট্রেন ছাড়ার পরই এক যুবক তাঁর হাত থেকে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। কিন্তু কোনও ভাবেই তাঁর হাত থেকে মোবাইলটি ছিনিয়ে নিতে না পেরে তাঁকে ধাক্কা দিয়ে ট্রেন থেকে দিয়ে ফেলে তিনি। মাথা-সহ শরীরের একাধিক জায়গায় চোট পান ছাত্রী। পরে তল্লাশি চালিয়ে অভিযুক্ত যুবককে আটক করে নলহাটি থানার পুলিশ ।
অভিযুক্তের নাম-পরিচয় জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…