খবর লাইভ : বীরভূমের দেউচা পাচামি। এশিয়ার বৃহত্তম কোল ব্লক তৈরি করতে মরিয়া রাজ্য সরকার। আর ততই সুর চড়ছে দেউচা পাচামিতে। জোর করে উচ্ছেদের মাধ্যমে জমি দখল করে রাজ্য সরকার প্রকল্প গড়ছে বলে বিরোধীরা অভিযোগে সরব। এই রাজনৈতিক বার্তা নিয়ে দেউচা প্রকল্পে ঢুকতে গিয়ে আদিবাসীদের বাধার মুখে পড়লেন দুই বিরোধী নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), অধীররঞ্জন চৌধুরী। এটা রাজনীতি করার জায়গা নয় – এই বার্তা দিয়ে তাঁদের কার্যত গ্রাম থেকে বের করে দেওয়া হল।দেউচা পাচামিতে কয়লা প্রকল্প হলে ১ লক্ষ মানুষ উপকৃত হবে, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কোল ব্লক হওয়ার সম্ভাবনাও রয়েছে, ঘোষণা মুখ্যমন্ত্রীর। তবে দেউচার বাসিন্দারা নিজেদের অধিকার লড়তে জানে। তাই দেউচার বাসিন্দারা রাজনীতির রং লাগতে দিতে চান না। গ্রামের দিকে এগোতে গেলে আদিবাসী সদস্যরা রাস্তা আটকে অবরোধ শুরু করেন। থমকে যান অধীর চৌধুরীরা। ফলে পাচামি গ্রামে ঢোকার মুখ থেকেই ফিরতে হয় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে। দেউচার বাসিন্দারা চান নিজেদের বাম-ঠাকুরদার ভিটে আগলে থাকতে। তারা সরকারের প্যাকেজ চান না। কয়লাখনিও চান না। ভিটে-মাটি ছাড়া হতে চান না তারা। নিজেদের অধিকারে অবিচল দেউচার জমিদানে অনিচ্ছুকরা।
আরও পড়ুন- দলীয় দফতরকে পানশালা বানিয়েছিলেন : তথাগতর তীর দিলীপের দিকে
বীরভূমের জামবনি গ্রামে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। ছিলেন বিজেপির প্রতিনিধিরা। উচ্ছেদের নোটিস নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন শুভেন্দু অধিকারী। বার্তা দেন দেউচার বাসিন্দাদের পাশে থাকার। দেউচার জমি আন্দোলনে রাজনীতির রং লাগতে দিতে চান না সেখানকার অধিবাসীরা। তাঁদের সম্মান জানিয়ে এদিন জামবনি থেকে বার্তা দেন শুভেন্দু অধিকারী।তবে রাজনীতির লোকেরা যাই বলুন সেসবে কান দিতে নারাজ দেউচার বাসিন্দারা। তারা চাইছেন নিজেদের অধিকার।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…