খবর লাইভ : ধর্ষণের ভিডিও করে তরুণীকে ভয় দেখিয়ে আবারও ধর্ষণের অভিযোগ উঠল হুগলির কোন্নগরে। পরে ওই ভিডিও ভাইরাল করে দেওয়ার অভিযোগও উঠেছে। ওই ঘটনায় চার যুবককে আটক করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত পয়লা মার্চ এলাকারই এক যুবক এক তরুণীকে ধর্ষণ করে। এমনকি সেই সময় ভিডিও করা হয়। সেই ভিডিও দেখিয়ে ওই যুবকের বন্ধুরাও ওই তরুণীকে ধর্ষণ করে। পরে সেই ভিডিও ভাইরাল করে দেওয়া হয় বলে অভিযোগ।
আরও পড়ুন – সবাই জানে কারা দাঙ্গা ছড়ায়! বিতর্কিত মন্তব্য করলেন কুস্তিগীর ববিতা ফোগাত
এই ঘটনায় তরুণীর পরিবার শ্রীরামপুর মহিলা থানায় অভিযোগ করে। অভিযুক্ত পি শিবা রাও, ভি হরিশ, বি বিবেক এবং আকাশ জানা নামে এলাকার চার যুবককে আটক করেছে উত্তরপাড়া থানার পুলিশ।
চন্দননগরের পুলিশ কমিশনার অর্ণব ঘোষ বৃহস্পতিবার সকালে শ্রীরামপুর মহিলা থানায় গিয়ে তদন্তকারীদের সঙ্গে কথা বলেন। কমিশনারের কথায়, ‘‘বুধবার রাতে একটি মেয়ের উপর শারীরিক নির্যাতনের অভিযোগ দায়ের হয়েছে। সেই অনুযায়ী তদন্ত চলছে। আমরা নির্দিষ্ট মামলা করেছি। চার জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভিডিওর কথা শুনেছি। তবে এখনও তা হাতে পাইনি।’’
স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, কোন্নগর পুরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কে বেবি ওই বিষয়টি মিটমাট করে নিতে বলেন। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন ওই তৃণমূল কাউন্সিলর। কোন্নগর পুরসভার চেয়ারম্যান স্বপন দাসের কথায়, ‘‘পুলিশ ঘটনার তদন্ত করছে। গতকাল অভিযোগ পাওয়ার পর খুব দ্রুত ব্যবস্থা নিয়েছে পুলিশ। এতে আমাদের কোনও হাত নেই। আইন আইনের পথে চলবে।’’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…