বীরভূমের দুই বিস্ফোরণের তদন্ত করবে এনআইএ, নির্দেশ হাইকোর্টের

খবর লাইভ : এ বার ২০১৯ সালের বীরভূমের দুই বিস্ফোরণ-কাণ্ডের তদন্তভার জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র হাতেই তুলে দিল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার দুই মামলার সব নথি এনআইএ-কে হস্তান্তর করার নির্দেশ দিয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিভাস পট্টনায়কের ডিভিশন বেঞ্চ। একই সঙ্গে আদালত এ-ও জানিয়েছে, ওই তদন্তে রাজ্যকে সমস্ত সহযোগিতা করতে হবে।
ওই দুই বিস্ফোরণ-কাণ্ড নিয়ে আদালতের পর্যবেক্ষণ, আইন অনুযায়ী এই ধরনের ঘটনা ঘটলে রাজ্যের তদন্তকারী সংস্থা একটি প্রাথমিক রিপোর্ট তৈরি করে এনআইএ-কে পাঠিয়ে থাকে। এর পর রাজ্যের সেই রিপোর্ট বিবেচনা করে তদন্ত করা বা না করার সিদ্ধান্ত গ্রহণ করে এনআইএ। কিন্তু এই ঘটনার ক্ষেত্রে এই ধরনের কোনও রিপোর্ট পাঠানো হয়নি। যে হেতু রাজ্যের তদন্তকারী সংস্থার থেকে এনআইএ-র ক্ষমতা আরও বিস্তৃত, সেই কারণে ন্যায় বিচারের স্বার্থে এই মামলার ভার এনআইএ -কে দেওয়া হল বলে জানিয়েছেন বিচারপতিরা।

আরও পড়ুন- কোন্নগরে ধর্ষণের ভিডিও শেয়ার করে ভয় দেখিয়ে ফের ধর্ষণ! ধৃত চার

২০১৯ সালের ২০ সেপ্টেম্বর বীরভূমের লোকপুর থানার গাংপুর গ্রামের বাসিন্দা বাবলু মণ্ডলের বাড়ির টিনের চালা বিস্ফোরণের অভিঘাতে উড়ে যায়। ওই বছরেরই ২৯ আগস্ট সদাইপুর থানার রেঙ্গুনি গ্রামের বাসিন্দা হাইতুন্নেসা খাতুনের গোয়ালঘরও উড়ে যায় বিস্ফোরণের জেরে। সিইডি এই মামলাগুলির তদন্তভার গ্রহণ করেছিল। পরে তদন্তভার গ্রহণ করে এনআইএ। এর পর রাজ্যের কাছ থেকে নথি না পাওয়ার অভিযোগে এ নিয়ে এনআইএ বিশেষ আদালতের দ্বারস্থ হয়। নথি দেওয়ার জন্য রাজ্যকে নির্দেশ দেয় বিশেষ আদালত। এর পর নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। হাই কোর্ট বিশেষ আদালতের সেই নির্দেশই বহাল রাখল।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago