খবর লাইভ : ভারতীয় কুস্তিগীর এবং বিজেপি নেত্রী ববিতা ফোগাট জাহাঙ্গীর দাঙ্গার ঘটনা নিয়ে সরব হয়েছেন। তিনি সম্প্রতি ওই বিষয়ে একটু টুইট দিয়ে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছেন। ববিতা তার টুইটে লেখেন, যে হিন্দু সমাজ কখনো দাঙ্গা করে না। বরং দেশে কোন ‘সমাজ’ দাঙ্গা করছে তা তিনি ছাড়াও সকলেই জানেন। এর আগে তিনি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে অভিযুক্তের সম্পর্ক রয়েছে দাবি করেছিলেন।
তিনি টুইট করেছেন, “সকলেই জানেন, কোন সমাজের লোকজন দেশে দাঙ্গায় উসকানি দেয়! ২০১৪-র কমনওয়েলথ গেমসে সোনা (Commonwealth Games Gold) পাওয়া মেয়ে লিখেছেন, হিন্দু সমাজ কখনও দাঙ্গা করে না। কোন সমাজ দাঙ্গায় ইন্ধন দেয়, প্রত্যেকে জানে। তাদের পরিচয় সবাই জানে। একসময় ছিল উমর খালিদ, শারজিল ইমাম, তাহির হুসেনরা, এখন ওদের জায়গা নিয়েছে আনসার, সালিম, ইমাম শেখ, দিলশাদ, আহিদ, আসলামরা।”
আরও পড়ুন- আশ্চর্য! পাঁচ বছরে মধ্য কলকাতা জুড়ে চলছিল লিজা-সাম্রাজ্য
ববিতা দিল্লিতে সরকার চালানো আম আদমি পার্টিকে জাহাঙ্গিরপুরীর হিংসায় মদত দেওয়ায় অভিযুক্ত করেছেন। তাদের অপরাধী, দুষ্কৃতীদের দলও বলেন। আক্রমণ করেন কংগ্রেসকেও। শাহিনবাগের আন্দোলনের সময়ও এটা প্রমাণিত হয়েছে, তদন্ত শেষে সবই সামনে এসেছে বলে দাবি করে টুইট করেন, “জাহাঙ্গিরপুরীর হিংসার তদন্ত হলেও এটাই বেরিয়ে আসবে।”
হনুমান জয়ন্তীর শোভাযাত্রাকে কেন্দ্র করে দিল্লির জাহাঙ্গিরপুরীর (Jahangirpuri) হিংসা, অশান্তির পর দেশব্যাপী উদ্বেগ ছড়িয়ে পড়েছে। পাথরবাজি, লুঠপাট, দাঙ্গা-হাঙ্গামায় জড়িত সন্দেহভাজন, অভিযুক্তদের বাড়ি বুলডোজারে গুঁড়িয়ে দেওয়ার পুরসভার পদক্ষেপ নিয়েও শোরগোল চলছে। খোদ সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করে বাড়ি ভেঙে দেওয়ার ওপর স্থগিতাদেশ দিতে হয়েছে। বিজেপি-বিরোধীদের দাবি, বেছে বেছে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনকে নিশানা করে তাদের বাড়িঘর ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে। পাল্টা শাসক দলের তরফে অভিযুক্তদের জঙ্গি সংশ্রবের দাবি করা হচ্ছে। বলা হচ্ছে, যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তারা বেআইনি ভাবে জমি দখল করে বাড়ি করেছে।
এর আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে নিশানা করে এই মহিলা কুস্তিগীর বলেছিলেন, “জেএনইউ-এর দেশবিরোধীদের সঙ্গে কেজরিওয়ালের সরাসরি সম্পর্ক আছে। শাহীনবাগের দাঙ্গাবাজদের সঙ্গে কেজরিওয়ালের সম্পর্ক, জাহাঙ্গীরপুরীর দাঙ্গাবাজদের সঙ্গে কেজরিওয়ালের সম্পর্ক। এই সম্পর্কের নাম কি?”




