খবর লাইভ: বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন ২০২২। বহু প্রতীক্ষিত সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি রাজ্যপাল জগদীপ ধনখড়ও উপস্থিত ছিলেন। দেশের একাধিক নামী শিল্পপতিও হাজির ছিলেন বাণিজ্য সম্মেলেন। ২দিন ব্যপী বাণিজ্য সম্মেলনের শুরু হয় বুধবার। আর সেই সম্মেলন থেকে বড় ঘোষণা করলেন বিশিষ্ট শিল্পপতি সজ্জন জিন্দল। নদিয়ার মায়াপুরের জন্য অত্যন্ত বড় ঘোষণা। সেই বাণিজ্য সম্মেলনে সজ্জন জিন্দল ঘোষণা করেন, মায়াপুরের ৭০০ একর জমি পাওয়া গিয়েছে। সেখানেই তৈরি হবে বিশ্বের বৃহত্তম মন্দির। ঘোষণা করলেন বিশিষ্ট শিল্পপতি।
আরও পড়ুন- ১০ হাজার কোটি বিনিয়োগ, ২৫ হাজার কর্ম সংস্থানের ঘোষণা আদানির
মায়াপুরে ইতিমধ্যেই দৃষ্টিনন্দন মন্দির রয়েছে। তবে মায়াপুর যে আগামীদিনে বিশ্ব পর্যটনের কেন্দ্রস্থল হিসাবে গড়ে উঠবে তা বলাই বাহুল্য।ওয়াকিবহাল মহলের মতে, ধর্মীয় পর্যটনের আরও প্রসার লাভ করবে মায়াপুরে। এর জেরে বিপুল বিনিয়োগ হতে পারে। কর্মসংস্থানের সুযোগও বাড়তে পারে এতে। সামগ্রিকভাবে এলাকার আর্থ সামাজিক পরিস্থিতির উন্নতি হতে পারে অনেকটাই। তবে সূত্রের খবর, এখানে জমির ব্যবস্থা করেছে রাজ্য সরকারই। সব মিলিয়ে বিনিয়োগের ঠিকানা এবার মায়াপুর।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…