খবর লাইভ : পুলিশের সামনেই প্রকাশ্যে এক মহিলাকে গুলি করার হুমকি দেওয়ার অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের তৃণমূল নেতা শাহজাহান মোল্লার বিরুদ্ধে। নেটমাধ্যমে সেই সংক্রান্ত একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ওই ভিডিয়োয় মাস্ক পরা শাহজাহানকে দেখা যাচ্ছে। শোনা যাচ্ছে, হুমকির স্বর। একই সঙ্গে সেখানে এক মহিলার কণ্ঠস্বরও শোনা গিয়েছে। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অভিযোগ, ওই কণ্ঠস্বর শাহজাহানের। তিনি যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন। পুলিশ বলছে, পুরনো ভিডিয়ো। ভাইরাল হওয়া ভিডিয়োর সত্যতা যদিও যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
মাত্র ১৬ সেকেন্ডের ভাইরাল হওয়া ওই ভিডিয়োয় শোনা গিয়েছে, এক ব্যক্তির উদ্দেশে এক মহিলা বলছেন, ‘‘আপনারা লোক জন নিয়ে ভিতরে ঢোকেন? আপনি একা আসবেন।’’ এর পর যার উদ্দেশে এ কথা বলা সেই ব্যক্তি উত্তর দেন, ‘‘আরে একা কী করবি রে ওই? একা কী করবি? দ্বিতীয় দিন দেখব তোকে … গুলি করব রে।’’অনেকের দাবি, ওই ভিডিয়োয় যে এলাকা দেখা গিয়েছে তা হল ভাঙড়ের চন্দনেশ্বর এলাকা। তন্দ্রা দাস নামের ওই মহিলার অভিযোগ, তাঁদের সাড়ে ১৪ বিঘা পৈতৃক সম্পত্তি এবং তার উপর তৈরি করা শিশুদের বিদ্যালয় ভেঙে জোর করে জমি দখল করা হচ্ছে।
দিন কয়েক আগে তন্দ্রা এবং তাঁর মাকে মারধর করে শরীরে রাসায়নিক ছিটিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। তাঁদের আরও অভিযোগ, এ নিয়ে পুলিশের দ্বারস্থ হলেও তারা কোনও ব্যবস্থা নেয়নি। এর পর থেকে আতঙ্কে রয়েছে ওই পরিবারটি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…