খবর লাইভ : ভরদুপুরে কলকাতার রাস্তায় প্রকাশ্যে চলল গুলি। গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখমও হলেন এক ব্যক্তি। মঙ্গলবার বাঁশদ্রোণীর ব্রহ্মপুরের ঘটনা। স্থানীয়রা জানিয়েছেন, সিন্ডিকেট নিয়ে দুই গোষ্ঠীর সংঘাতের মধ্যেই আচমকা গুলি চলে সেখানে। ঘটনায় জখম হন মলয় দত্ত নামে এক ব্যক্তি। তিনি ওই সিন্ডিকেট গোষ্ঠী দু’টির সদস্য নয় বলে সূত্রের খবর। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলে সিন্ডিকেটের সদস্যরা পালিয়ে যায়। পরে ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বাঙুর হাসপাতালে।
চিকিৎসকেরা জানিয়েছেন, গুলি ওই ব্যাক্তির বুকের ডান দিকে লেগেছে। তবে তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। চিকিৎসা চলছে তাঁর।পুলিশ সূত্রে খবর, এলাকাটিতে উত্তম মণ্ডল নামে এক দাগী অপরাধীর দীর্ঘদিনের প্রতিপত্তি। উত্তমের গোষ্ঠীর সঙ্গেই সংঘাত বাধে আরেকটি সিন্ডিকেট গোষ্ঠীর যার নেতার নাম বাচ্চা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…