খবর লাইভ : উপনির্বাচনে হারের পর অশান্তি বিজেপির অন্দরে। কর্মীদের বিক্ষোভের জেরে রবিবার সন্ধেয় ধুন্ধুমার আসানসোলের জেলা কার্যালয়। আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি দিলীপ দে-কে ঘিরে বিক্ষোভ দেখায় কর্মীদের একাংশ। টাকা নয়ছয়ের অভিযোগ করেছেন তাঁরা। সেই সঙ্গে তৃণমূল থেকে আসা নেতাদের দায়িত্ব দেওয়া নিয়েও অসন্তোষপ্রকাশ করেন বিক্ষোভকারীরা।পরে দলীয় নেতৃত্বের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অভিযোগ, বিক্ষোভের জেরে পিছনের দরজা দিয়ে বেরিয়ে যান সাংগঠনিক জেলার সভাপতি।
আসানসোলে বিজেপির হারের পর থেকে নেতৃত্বের দিকে আঙুল তুলেছেন বিজেপি কর্মীরা। নেতারা অযোগ্য ও অদক্ষ বলে তোপ দেগেছেন তাঁরা। সেই সঙ্গে ভোটে টাকা নয়ছয়ের অভিযোগও করেছেন। কর্মী-বিক্ষোভের কথা স্বীকার করে নিয়েছেন আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি দিলীপ দে এবং সহ-সভাপতি সুব্রত মিশ্র । দিলীপ দে জানান, এটা ছোট্ট ঘটনা। হারের ধাক্কা মেনে নিতে না পেরে কয়েকজন কর্মী বিক্ষোভ দেখিয়েছেন।’ আর্থিক নয়ছয়ের অভিযোগ অস্বীকার করে তাঁর ব্যাখ্যা,’কিছু বুথে টাকা পৌঁছতে দেরি হয়েছে একথা সত্যি।’
জেলা সহ-সভাপতি সুব্রত মিশ্রের বক্তব্য,কিছু কর্মী জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। এজেন্টদের হুমকি দেওয়ার কিছুটা প্রভাব তো পড়েছেই। বিশেষ করে পান্ডবেশ্বরে।
আসানসোলের ভোটের দায়িত্ব দেওয়া হয়েছিল তৃণমূল থেকে আসা জিতেন তিওয়ারিকে। সেদিকেই ইঙ্গিত করে দলকে একহাত নিয়েছেন বিজেপি নেতা শঙ্কর চৌধুরী। তিনি বলেন,’মানুষ বিজেপির মুখ চাইছে। তৃণমূল থেকে আসা কাউকে মুখ হিসাবে মানতে পারছেন না কর্মীরা।’
এই ঘটনায় বিজেপি কে কটাক্ষ করেছে তৃণমূল। আসানসোলের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটকের কথায়,’এটা তো হবারই ছিল। ওরা এজেন্সি দিয়ে ব্যানার-পতাকা লাগিয়েছে। টাকা দিয়ে পোলিং এজেন্ট বসিয়েছিল।’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…