খবর লাইভ : মেয়ের প্রেমের সম্পর্কে বাড়ির মত ছিল না। তবু ভালবাসার মানুষটিকেই বিয়ে করে বাড়ি ফিরছিলেন মেয়ে। কিন্তু বাড়ি ফেরার রাস্তাতেই আক্রমণ। আর সেই আক্রমণকারী খোদ তাঁর বাবা! অভিযোগ, মেয়ের শরীরে দা দিয়ে কোপ মারেন তিনি। ছাড় পাননি জামাইও। রবিবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বনগাঁ থানা এলাকার ২২ নম্বর ওয়ার্ডের নয়া গোপালগঞ্জে।স্থানীয় সূত্রে খবর, জনৈক অরুণ সরকারের মেয়ে জিনিয়া মিস্ত্রির প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পর তিনি দ্বিতীয় সম্পর্কে জড়িয়েছিলেন। ভাললাগার মানুষটিকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন।
কিন্তু মেয়ের দ্বিতীয় বার বিয়ে নিয়ে ঘোরতর আপত্তি করেন বাবা। যদিও শেষমেশ বাড়ির অমতেই বিয়ে করেন জিনিয়া। শ্বশুরবাড়িতেই ছিলেন। তবে রবিবার কাকার বাড়িতে আসছিলেন তিনি। সেই খবর খবর পেয়েই রাস্তায় ছুটে আসেন তাঁর বাবা।বর্তমানে গুরুতর আহত অবস্থায় বনগাঁ হাসপাতালে চিকিৎসাধীন মেয়ে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…