খবর লাইভ :আমফানে ক্ষতিগ্রস্তদের কাছে ক্ষতিপূরণের টাকা ফেরত চেয়ে বিপাকে পশ্চিম মেদিনীপুরের শালবনি ব্লক প্রশাসন। গত দু’বছর আগের আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল রাজ্যের বেশ কয়েকটি জেলা। যার মধ্যে ছিল শালবনী ব্লকের ১০ নং কর্নগড় অঞ্চলের ভাদুতলার ভূঁইয়া পাড়াও। ওই এলাকার কয়েকজনকে সেই সময় ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়েছিল। ওই ক্ষতিপূরণের টাকা ফেরত চেয়েই বিপাকে পড়েছে প্রশাসন। উঠেছে সমালোচনার ঝড়।
সূত্রের খবর, আমফানে ওই এলাকার কমলা ভূঁইয়া, চন্ডী ভূঁইয়া, সম্ভু মাহাত-সহ পাঁচ জনের বাড়ি ভেঙে পড়ে। সেই সময় সরকারের তরফে সকলকে পাঁচ হাজার টাকা করে দু’বার মোট ১০ হাজার টাকা ক্ষতিপুরণ দেওয়া হয়।
সম্প্রতি শালবনীর বিডিও নোটিস পাঠান ক্ষতিগ্রস্তদের। তাদের জানানো হয় সরকার থেকে ক্ষতিপূরণের জন্য পাঁচ হাজার টাকা দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু তাদের ১০ হাজার টাকা করে দেওয়া হয়ে গিয়েছে। অতিরিক্ত ওই পাঁচ হাজার টাকা দ্রুত ফিরিয়ে দিতে হবে।এই নোটিস পেয়ে মাথায় হাত পড়েছে ক্ষতিগ্রস্তদের। তাদের দাবি, বহুদিন আগে পাওয়া এই টাকা ইতিমধ্যেই খরচ হয়ে গিয়েছে। তাদের পক্ষে এখন এতো টাকা ফেরত দেওয়া সম্ভব নয়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…