Special News Special Reports

প্রেমিকাকে ছেড়ে দিব্যি অন্যের সঙ্গে মালাবদল! ফুলশয্যার দিন শ্রীঘরে বর

0
(0)

খবর লাইভ : সম্পর্ক প্রায় আট বছরের। কিন্তু বিনা কারণে প্রেমিকাকে ছেড়ে প্রেমিক অন্য এক জনকে বিয়ে করেছিলেন বলে অভিযোগ। প্রেমিকার অভিযোগের প্রেক্ষিতে ফুলশয্যার আগে শ্রীঘরে গেলেন বর। শুক্রবার ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার দেবীপুর এলাকায়। অভিযুক্ত প্রেমিকের নাম অভিজিৎ দাস।

আরও পড়ুন- প্রয়াগরাজে নৃশংস হত্যাকাণ্ড, ২ বছরের শিশু সহ একই পরিবারের পাঁচজন খুন!

দেবীপুরের বাসিন্দা মৌমিতা সরকারের পরিবারের দাবি, প্রতিবেশী অভিজিতের সঙ্গে তাঁদের মেয়ের বছর আটেক প্রেমের সম্পর্ক ছিল। নিয়মিত ঘুরতে যাওয়া, মেলেমেশা, সবকিছুই চলত। সম্পর্কের কথা দুই পরিবার জানত। কিন্তু মাস তিনেক আগে আচমকা ‘ছন্দপতন’। মৌমিতার দাবি, বাবার সঙ্গে দিঘায় যাচ্ছেন বলে জানিয়ে এক দিন বেরিয়েছিলেন অভিজিৎ। তার পর বাড়ি ফিরে তাঁর সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেন। তার পর খোঁজ খবর নিয়ে তিনি জানতে পারেন যে অভিজিৎ শিলিগুড়িতে একটি মেয়েকে গোপনে বিয়ে করেছেন। তাঁকেই দেবীপুরের বাড়িতে এনে আবার বিয়ে করেন তিনি। গত বৃহস্পতিবার বিয়ের অনুষ্ঠানের পর শুক্রবার বৌভাতের অনুষ্ঠান ছিল। ওই দিনই গাইঘাটা থানায় গিয়ে অভিজিতের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন মৌমিতা। তাঁর অভিযোগ, দীর্ঘ দিন ধরে প্রেম করেছেন। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক বার সহবাস করেছেন অভিজিৎ। এখন তাঁর সঙ্গে প্রতারণা করে অন্য মেয়েকে বিয়ে করেছেন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *