খবর লাইভ : কেন্দ্রীয় তদন্তকারীরা হাঁসখালির নির্যাতিতার মা-কে জানান, পুলিশের করা এফআইআরে তাঁর স্বামী এবং ভাসুরপোর নাম রয়েছে। সোমবার সিবিআইয়ের এই দাবি শুনে বিস্মিত হন নির্যাতিতার মা। পাল্টা তিনি দাবি করেন, পুলিশের কাছে তিনি এমন কোনও বক্তব্য বা অভিযোগ জানাননি। যদিও নদিয়া জেলা পুলিশের এক কর্তা জানান, নির্যাতিতার মায়ের বয়ানের ভিত্তিতেই এফআইআরে নাম রাখা হয়েছে।
সোমবার সিবিআই নির্যাতিতার মায়ের আর এক দফা বয়ান রেকর্ড করতে ডেকে পাঠিয়েছিল। সিবিআইয়ের আধিকারিকরা নির্যাতিতার মায়ের কাছে জানতে চান, তিনি কি জানেন, এফআইআরে তাঁর স্বামী, পরিবারের এক জন ও দুই প্রতিবেশীর নাম রয়েছে? নির্যাতিতার মা তৎক্ষণাৎ জানিয়ে দেন, এ ব্যাপারে তাঁর কিছু জানা নেই। এমনকি পুলিশের কাছে তিনি এমন কারও নাম করেননি। সিবিআইয়ের কাছে এ কথা জানার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রচণ্ড বিরক্ত ক্ষুব্ধ ও হতাশ নির্যাতিতার মা। তিনি বলেন ‘‘পুলিশের পক্ষ থেকে কখনওই আমাকে জানানো হয়নি যে, ওই তিনজনের নাম এফআইআরে আছে।’’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…