খবর লাইভ : আচমকাই আইপিএলে চিন্তা বাড়াচ্ছে কোভিড। আগেই জানা গিয়েছিল দিল্লি ক্যাপিটালসের ফিজিয়ো প্যাট্রিক ফারহার্ট এবং এক সাপোর্ট স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন। এ বার জানা গিয়েছে, দলের মধ্যে আক্রান্তের সংখ্যা আরও বেড়েছে। এক বিদেশি ক্রিকেটারের নাকি র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার ফল পজিটিভ এসেছে। নিশ্চিত হওয়ার জন্য আরটি-পিসিআর পরীক্ষা করা হবে। আরও এক সাপোর্ট স্টাফ আক্রান্ত হয়েছেন বলে জানা যাচ্ছে। সব মিলিয়ে দিল্লি শিবিরে এখনও পর্যন্ত চারজনের কোভিড ধরা পড়েছে।
আরও পড়ুন- যাদবপুরে তৃণমূল ছাত্রনেতার অডিও ক্লিপ প্রকাশ্যে!
আগামী বুধবার পঞ্জাবের বিরুদ্ধে পুণেয় ম্যাচ রয়েছে দিল্লির। সোমবারই পুণেয় যাওয়ার কথা ছিল দলের। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যাত্রা বাতিল করা হয়েছে। সোমবার এবং মঙ্গলবার গোটা দলকে হোটেলের ঘরে থাকতে বলা হয়েছে। বাতিল করা হয়েছে অনুশীলনও। দু’দিনই ক্রিকেটারদের পরীক্ষা করা হবে। তার পর ম্যাচের ভবিষ্যৎ ঠিক করা হবে
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…