games Special News Special Reports

আইপিএলে কোভিড আতঙ্ক বাড়ছে

0
(0)

খবর লাইভ  : আচমকাই আইপিএলে চিন্তা বাড়াচ্ছে কোভিড। আগেই জানা গিয়েছিল দিল্লি ক্যাপিটালসের ফিজিয়ো প্যাট্রিক ফারহার্ট এবং এক সাপোর্ট স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন। এ বার জানা গিয়েছে, দলের মধ্যে আক্রান্তের সংখ্যা আরও বেড়েছে। এক বিদেশি ক্রিকেটারের নাকি র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার ফল পজিটিভ এসেছে। নিশ্চিত হওয়ার জন্য আরটি-পিসিআর পরীক্ষা করা হবে। আরও এক সাপোর্ট স্টাফ আক্রান্ত হয়েছেন বলে জানা যাচ্ছে। সব মিলিয়ে দিল্লি শিবিরে এখনও পর্যন্ত চারজনের কোভিড ধরা পড়েছে।

আরও পড়ুন-  যাদবপুরে তৃণমূল ছাত্রনেতার অডিও ক্লিপ প্রকাশ্যে!

আগামী বুধবার পঞ্জাবের বিরুদ্ধে পুণেয় ম্যাচ রয়েছে দিল্লির। সোমবারই পুণেয় যাওয়ার কথা ছিল দলের। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যাত্রা বাতিল করা হয়েছে। সোমবার এবং মঙ্গলবার গোটা দলকে হোটেলের ঘরে থাকতে বলা হয়েছে। বাতিল করা হয়েছে অনুশীলনও। দু’দিনই ক্রিকেটারদের পরীক্ষা করা হবে। তার পর ম্যাচের ভবিষ্যৎ ঠিক করা হবে

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *