খবর লাইভ : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফুটবল ক্লাবের পথ চলা শুরু হল পয়লা বৈশাখে। ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব পথ চলতে শুরু করল এদিন থেকেই। শুক্রবার সকালে মহেশতলার বাটা স্টেডিয়াম মাঠে ক্লাবের উদ্বোধন উপলক্ষে হাজির ছিলেন স্বয়ং সাংসদ। ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব ফুটবল-পাগল বাঙালিদের মন জয় করবে বলেই মনে করছেন সাধারণ মানুষ।
এদিন শুরুতেই খুঁটি পুজোয় বসেন অভিষেক। এরপর লঞ্চ করা হয় ক্লাবের জার্সি ও লোগো। সেইসঙ্গেই দেওয়া হয় ক্লাবের নতুন স্লোগান, ‘দমদার হারবার’। তৃণমূল সাংসদ বলেন, ”শুভদিনে যাত্রা শুরু করল আমাদের ক্লাব। সবার আশীর্বাদ নিয়ে পথ চলতে শুরু করল। ২০১৯ সালে ঘোষণা হয়েছিল এই ক্লাবের। ২০১৭ সাল থেকে এমপি কাপ শুরু হয়। প্ৰতিভার খোঁজ করতেই আমরা এই ক্লাব তৈরি করেছি। সবাইকে স্বাগত জানাচ্ছি। জাতি ধর্ম নির্বেশে সবাই সহযোগিতা করুন।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…