খবর লাইভ : প্রয়াত স্ত্রীরোগ বিশেষজ্ঞ তথা ভারতের কৃত্রিম প্রজনন বিদ্যার অন্যতম পথপ্রদর্শক বৈদ্যনাথ চক্রবর্তী। শুক্রবার সকাল ৯টা ৪০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই বিশিষ্ট চিকিৎসক। বয়স হয়েছিল ৯৪ বছর।
গত ১৭ মার্চ থেকে বৈদ্যনাথ সেরিব্রাল স্ট্রোক, নিউমোনিয়া-সহ একাধিক রোগে আক্রান্ত হয়ে এক বেসরকারি হাসপাতালের সিসিইউতে ভর্তি ছিলেন। গত বছর কোভিডেও আক্রান্ত হন । তিনি লিখেছেন, ‘ভারতে আইভিএফ বা কৃত্রিম উপায়ে প্রজনন অর্থাৎ নলজাতক গবেষণা ও চিকিৎসার ক্ষেত্রে তিনি ছিলেন অগ্রগণ্য। এই বর্ষীয়ান চিকিৎসকের প্রতিষ্ঠিত ইনস্টিটিউট অফ রিপ্রোডাক্টিভ মেডিসিন অগণিত নিঃসন্তান দম্পতিকে সন্তানলাভে সাহায্য করেছে। পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ২০১৯ সালে ‘বিশিষ্ট চিকিৎসা সম্মান’ (লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড)-এ ভূষিত করে। তাঁর মৃত্যুতে চিকিৎসা ও গবেষণা জগতের অপূরণীয় ক্ষতি হল। আমি চিকিৎসক বৈদ্যনাথ চক্রবর্তীর আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…