রাজ্যে মহিলাদের উপর নির্যাতনের ধারাবাহিক ঘটনায় উদ্বিগ্ন তৃণমূল সাংসদ সৌগত

খবর লাইভ  : রাজ্যে মহিলাদের উপর নির্যাতনের ধারাবাহিক ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। বৃহস্পতিবার তিনি জানান, যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা সেখানে নারী নির্যাতনের একটি ঘটনা ঘটলেও তা লজ্জার।
দক্ষিণেশ্বরে একটি কর্মসূচিতে সৌগত বলেন, ‘‘সকলেই চিন্তিত মহিলাদের উপর অত্যাচারের ঘটনায়। এখানে একদম জিরো টলারেন্স করতে হবে। কোনওরকম কোনও ঘটনা ঘটলে কঠোরতম ব্যবস্থা নিতে হবে।’’  তিনি বলেন, ‘‘আমি আশা করব পুলিশ-প্রশাসন এদিকে নজর রাখবে।’’ দেগঙ্গা, মাটিয়া, ইংরেজবাজার, বাঁশদ্রোণী, বোলপুর, হাঁসখালি-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে সাম্প্রতিক কালে ঘটে যাওয়া নারী নির্যাতনের ঘটনার প্রেক্ষিতে সৌগতের মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বৃহস্পতিবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেট আয়োজিত দক্ষিণেশ্বরের ওই কর্মসূচিতে সৌগতের পাশাপাশি হাজির ছিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রও।
News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago