খবর লাইভ : বাঙালির বারো মাসে তেরো পার্বণ। রাত পোহালেই প্রথম পার্বণ পয়লা বৈশাখ। বঙ্গাব্দের সূচনালগ্নটিতে খাদ্যরসিক বাঙালির রসনার তৃপ্তিতে উদ্যোগী হয়েছে পঞ্চায়েত দফতর। হোয়াটসঅ্যাপে বরাত দিলেই বাড়িতে পৌঁছে যাবে ইলিশ ভাপা থেকে বিরিয়ানি। ১৪ ও ১৫ এপ্রিল দু’দিন কলকাতা শহর ও তার সংলগ্ন কয়েকটি পুর এলাকাবাসীর জন্য ভূরিভোজের যোগানের আয়োজন করা হয়েছে। পঞ্চায়েত দফতরের অন্তর্গত সুসংহত এলাকা উন্নয়ন পর্ষদ (সিএডিসি) এই সুবিধা নিয়ে হাজির হচ্ছে শহরবাসী বাঙালির দুয়ারে। এই দু’দিন দুপুরে ও রাতের রান্না থেকে গৃহিণীদের মুক্তি দিতে স্বল্প খরচে আহারের সুযোগ থাকছে। বাঙালির নববর্ষ পালনে গৃহিণীরা যাতে হেঁসেল থেকে দূরে আমোদ-প্রমোদে থাকতে পারেন, সে কথা মাথায় রেখেই এই আয়োজন বলে জানিয়েছেন পঞ্চায়েত দফতরের এক আধিকারিক। এই উদ্যোগে বিশেষ ধরনের মুরগির মাংস থেকে খাসি, দই কাতলা থেকে ইলিশ ভাপার মতো সনাতনী পদ বাঙালির ঘরে ঘরে পৌঁছে দিতে চাইছে।
পঞ্চায়েত দফতরের তরফে জানানো হয়েছে, বর্ষবরণের দু’দিন অর্থের বিনিময়ে মিলবে বিশেষ থালি। দুপুরের থালিতে থাকছে, দেহরাদূন চালের ভাত, পোস্ত দিয়ে উচ্ছে, আলু ভাজা, টক ডাল, ইলিশ মাছ ভাপা, চিকেন কষা, চাটনি, পাপড়, মিষ্টি এবং পান। কেউ যদি মুরগির মাংসের বদলে খাসির মাংস পেতে চান, তার জন্যও পৃথক বন্দোবস্ত থাকছে। বরাত দেওয়ার সময় চাহিদার কথা জানিয়ে দিলে, ইলিশ ভাপা ও মুরগির মাংসের বদলে পাওয়া যাবে দই কাতলা এবং মটন কষা। প্রতিটি থালি পেতে দিতে হবে ৫০০ টাকা করে। দফতর সূত্রে জানা গিয়েছে, ৮১৭০৮৮৭৭৯৪/ ৯৭৩৪৩৯৯৯১৫ নম্বরে হোয়াটসঅ্যাপ করে বরাত দিলেই চাহিদা মতো খাবার পৌঁছে যাবে।
নৈশ আহার হিসেবে কর্তৃপক্ষ রেখেছেন চিকেন ও মটন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি পেতে খরচ করতে হবে ১৩০ টাকা। আর মটন বিরিয়ানির ক্ষেত্রে খরচ হবে ১৭৫ টাকা।
কলকাতা শহর ছাড়া, বিধাননগর, বরাহনগর, উত্তর ও দক্ষিণ দমদম পুরসভা এলাকায় এই পরিষেবা পাওয়া যাবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…