Special News Special Reports State

সরবেন না ‘অসৌজন্যমূলক’ মন্তব্য থেকে! সাফ জানিয়ে দিলেন সৌগত

0
(0)

খবর লাইভ : সৌগত রায়ের মুখে অসৌজন্যমূলক মন্তব্য ঘিরে তৃণমলে বিজেপির টক্কর চরমে পৌঁছেছে গত কয়েকদিনে। বিরোধীদের সমালোচনার পাশাপাশি দলের ভিতরে-বাইরে এই নিয়ে চর্চা বেশ তুঙ্গে। এরইমধ্যে যাবতীয় সমালোচনায় রীতিমতো জল ঢেলে দিয়ে প্রবীণ তৃণমূল সাংসদ সৌগত রায় রবিবার স্পষ্ট বললেন মন্তব্য থেকে সরে আসার প্রশ্নই নেই। তাঁর কথায়, “যা বলেছি জেনে শুনেই বলেছি। নিজের বক্তব্য থেকে সরব না, যতক্ষণ না বিজেপি সিপিএম-তৃণমূলকে আক্রমণ করা বন্ধ করবে না, ততক্ষণ এটা বলতে থাকব।”

আরও পড়ুনঃ অপুষ্টি দূরীকরণে দেশের মানুষকে এগিয়ে আসার আহ্বান মোদির

প্রসঙ্গত গত ১৪ অগাস্ট কামারহাটিতে একটি দলীয় কর্মসূচিতে সৌগত বলেন, ‘‘তৃণমূলের সমালোচকদের গায়ের চামড়া দিয়ে পায়ের জুতো তৈরি হবে। তৃণমূলের সব চোর বলে মিছিল করলে পার্টি অফিসে ঢুকে যেতে হবে।’’ এখানেই শেষ নয়, খড়দহে তিনি বলেন, ‘‘যে দোষ করেছে তার শাস্তি হবে। কিন্তু সবাইকে চোর বললে আমরাও রুখে দাঁড়াব, উপযুক্ত শিক্ষা দেব। চোর না হয়ে বদনাম শুনতে পারব না।’’
পরে ২৭ অগাস্ট কামারহাটিতেও ফের বলেন, ‘‘সিপিএম, বিজেপি যদি আমাদের চোর বলে উত্ত্যক্ত করে, তা হলে কিন্তু তৃণমূল কর্মীরা চুপ করে বসে থাকবে না। আমরা একবার রুখে দাঁড়ালে ওদের এলাকা ছাড়া হতে হবে।’’ তাই নিয়ে শুরু হয়ে যায় শাসক দল ও বিরোধীদের কাদা ছোড়াছুড়ি। তবে এইসব মন্তব্য যে আপাতত তিনি সরছেন না সে কথা আজ স্পষ্ট করে দিলেন সৌগত।
এদিকে এরইমধ্যে তৃণমূলে অস্বস্তি বাড়িয়ে তারকা নেত্রীদের নাম করে এক বিস্ফোরক মন্তব্য করেছেন রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো। তাঁর মন্তব্য, ‘জুন মালিয়া, সায়নী, সায়ন্তিকা, মিমি, নুসরতরা লুটেপুটে খাচ্ছে। এরা দলের সম্পদ হলে দল করা যাবে না’। ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতোর এই মন্তব্য ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। এই প্রসঙ্গে প্রতিক্রিয়া চাওয়া হলে সৌগত রায় এদিন বলেন, “আমি এর আগেও বলেছি শ্রীকান্ত মাহাতো এই কথা বলে ঠিক করেনি, নুসরত মিমি, সায়ন্তিকা, এরা অভিনয় জগতের ক্ষেত্রে প্রতিষ্ঠিত, এরা দলে আসা মানে দলের মূল্য বেড়েছে, এরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দলে এসেছেন, তাই এঁদের সম্পর্কে এই কথা না বলাই ভাল।”

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *