‘বিচারের মন্দিরে মানুষের মাথা হেঁট করা উচিত’, মন্তব্য রাজ্যপালের

বৃহস্পতিবার অম্বেডকর জন্মজয়ন্তী উপলক্ষে বিধানসভায় যান রাজ্যপাল। অম্বেডকরের মূর্তিতে মাল্যদান করেন তিনি। সেখানেই বুধবারের হাই কোর্টে অশান্তির প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ‘‘বুধবারের ঘটনা অনভিপ্রেত। বিচারের মন্দিরে মানুষের মাথা হেঁট করা উচিত।’’

রাজ্যপাল যখন রাজ্যে আইনশৃঙ্খলা নিয়ে একের পর এক তোপ দাগছেন, সেই সময় পাশে দাঁড়িয়ে ছিলেন বিধানসভার অধ্যক্ষ। হাওড়া বিল নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে ধনখড় প্রশ্নটি বিধানসভার স্পিকারকে উত্তর দিতে বলেন। স্পিকার বলেন,‘‘এটা সাংবাদিক বৈঠক নয়। আমি রাজ্যপালকে অনুরোধ করব, ভিন্ন একটি অনুষ্ঠানকে আপনি সাংবাদিক বৈঠক বানিয়ে ফেলবেন না।’’ কিন্তু রাজ্যপাল তাঁর কথায় পাত্তা না দিয়েই সংবাদিকদের প্রশ্ন করতে বলেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরও দিতে থাকেন। তিনি সাম্প্রতিক ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘‘রাজ্যে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা বেড়েই চলেছে। মানুষ ভয় নিয়ে বেঁচে থাকে। গণতন্ত্রের গ্যাস চেম্বার হয়ে উঠেছে বাংলা।’’ তাঁর মতে,‘‘বিচারের সময় রং দেখা উচিত নয়। দোষীদের শাস্তি হওয়া উচিত।’’

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago