খবর লাইভ : বগটুইয়ের পরে হাঁসখালিতেও কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠাবে বিজেপি। বুধবারই একটি কমিটি গড়ে দিয়েছেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। সেই কমিটিতে যেমন যোগীর রাজ্যের মন্ত্রীর রয়েছেন, তেমনই আছেন উত্তরপ্রদেশের এক সাংসদ। বাংলার প্রতিনিধি হিসেবে ওই কমিটিতে রয়েছেন ইংরেজবাজারের বিধায়ক।
আরও পড়ুন- হাঁসখালি ধর্ষণ ও খুন কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের, আজই ঘটনাস্থলে কেন্দ্রীয় তদন্তকারী দল
এর আগে বগটুই-কাণ্ডেও একই পদক্ষেপ করেছিলেন নড্ডা। পাঁচ সদস্যের প্রতিনিধি দল ঘুরে আসে রামপুরহাটের ওই গ্রাম। সে রিপোর্টেও নড্ডা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জমা দিয়েছে কমিটি। এ বার একই পথে হাঁসখালিকেও জাতীয় রাজনীতির অঙ্গনে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বিজেপি। নড্ডার তৈরি কমিটিতে রয়েছেন উত্তরপ্রদেশের সাংসদ রেখা বর্মা, রাজ্যের মন্ত্রী বেবিরানি মৌর্য। এ ছাড়াও রাখা হয়েছে তামিলনাড়ুর বিধায়ক তথা মহিলা মোর্চার সর্বভারতীয় সভানেত্রী বনথি শ্রীনিবাসন। রয়েছেন মহারাষ্ট্র বিজেপি-র নেত্রী খুশবু সুন্দর এবং বাংলার বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী।
হাঁসখালি তদন্তের ভার ইতিমধ্যেই সিবিআইয়ের হাতে দিয়েছে কলকাতা হাই কোর্ট। তদন্ত শুরুও হয়ে গিয়েছে। এর পরেও বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠানো হচ্ছে কেন? জবাবে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘‘সিবিআই তাদের মতো করে তদন্ত করবে। বিজেপি তদন্তে নাক গলাবে না। কিন্তু রাজ্যের পরিস্থিতি ঠিক কেমন, তা গোটা দেশের জানা উচিত।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…