খবর লাইভ : ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু হত্যাকাণ্ডের তদন্তভার হাতে নেওয়ার পর প্রথম গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। সত্যবান প্রামাণিক নামে এক ধাবা মালিককে গ্রেফতার করা হয়েছে। বুধবারই তাঁকে তোলা হবে আদালতে।
আরও পড়ুন – হাঁসখালিতেও কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠাবে বিজেপি
মঙ্গলবার সত্যবান নামে ওই ধাবা মালিককে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা। সত্যবানের আদি বাড়ি ঝাড়খণ্ড সীমানা লাগোয়া হেঁসাহাতু গ্রামে। বর্তমানে সে ঝালদা শহরের হাটতলার বাসিন্দা। সেখানে একটি ধাবাও রয়েছে তাঁর। সেই ধাবার কাছেই নিহত তপনের দাদা নরেন কান্দুর একটি হোটেল রয়েছে। নরেনের ‘ছায়াসঙ্গী’ হিসাবে এলাকায় পরিচিত সত্যবান।
সিবিআইয়ের আগে তপন হত্যায় গঠিত সিটেরও সন্দেহের তালিকায় ছিলেন সত্যবান। সিটের আধিকারিকরা তাঁকে আটক করেছিলন জিজ্ঞাসাবাদের জন্য। তবে পরে সত্যবান শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়ায় ছেড়ে দেওয়া হয়। তার পর থেকে সত্যবান ছিলেন হেঁসাহাতু গ্রামে তাঁর বাড়িতে। মঙ্গলবার সেখান থেকেই তাঁকে গাড়িতে করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় সিবিআই। সত্যবান হেঁসাহাতু ফতে সিংহ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মী। তাঁর একটি ধাবা রয়েছে। তাঁর স্ত্রী বিমলা প্রামাণিক ২০১৩ সালে কংগ্রেসের টিকিটে জিতে পঞ্চায়েত সমিতির সদস্য হন। পরে তিনি তৃণমূলে যোগ দেন।
সিবিআই তদন্তভার গ্রহণ করার পর সোমবার সত্যবানকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। মঙ্গলবার আবার তাকে ডেকে পাঠানো হয়। দুপুর ২ টোর পর বেশ ক্যাম্পে আসে সত্যবান। তারপর থেকে একটানা তাকে জিজ্ঞাসাবাদ করে সিবিআইয়ের তদন্তকারি দল। অবশেষে মঙ্গলবার গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…