আপাতত স্বস্তিতে পার্থ, সিবিআই দফতরে হাজিরায় চার সপ্তাহের স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের

খবর লাইভ  : স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) সংক্রান্ত গ্ৰুপ-ডি, গ্ৰুপ-সি কর্মী এবং নবম-দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগ মামলায় সিবিআই তদন্তের উপর চার সপ্তাহের স্থগিতাদেশ দিল বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি আনন্দকুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। অর্থাৎ এসএসসি নিয়োগ সংক্রান্ত সব মামলায় চার সপ্তাহ কোনও তদন্ত করতে পারবে না সিবিআই।

আরও পড়ুন- তপন কান্দু হত্যায় গ্রেফতার ধাবা মালিক সত্যবান

আগামী ১৩ মে পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে।মঙ্গলবার এসএসসি-র গ্রুপ ডি এবং নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগ মামলায় রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআইয়ের কাছে হাজির হওয়ার নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। পরে পার্থ-র হাজিরার নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন বিচারপতিরা। বুধবার এই মামলার শুনানিতে পার্থের সিবিআইয়ের কাছে হাজিরা দেওয়ার মেয়াদ আরও চার সপ্তাহ বাড়ানোর নির্দেশ দিল আদালতের ডিভিশন বেঞ্চ। পাশাপাশি এসএসসি সংক্রান্ত শুনানি চলা সমস্ত মামলাতেই চার সপ্তাহের স্থগিতাদেশ দিল আদালত।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago