Special News Special Reports

কড়া নিরাপত্তার মধ্যেই চলছে আসানসোল ও বালিগঞ্জের ভোটগ্রহণ

0
(0)

খবর লাইভ  :  ভোটগ্রহণ পর্ব যাতে সুষ্ঠুভাবে হয়, তার জন্য নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে আসানসোল ও বালিগঞ্জের বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্র। মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী।
পাঁচ কোম্পানি অতিরিক্ত বাহিনী মোতায়েন হয়েছে আসানসোলে। নির্বাচন কমিশনের তরফে প্রস্তুতি শেষ। শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব। সকাল থেকেই ভোটের লাইনে মানুষ।
নির্বাচন কমিশন সূত্রে খবর, এবারে বালিগঞ্জ (Ballygunge By Election) কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা প্রায় আড়াই লাখ। মোট ৩০০টি বুথ রয়েছে। তার মধ্যে ২৩টি স্পর্শকাতর বুথ । প্রতিটি বুথে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। মোট ১৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রতিটি বুথে ও বুথের বাইরে ২০০ মিটারের মধ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখা হয়েছে। প্রতিটি বুথে দু’জন করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে আগেই। ২০০ মিটারের বাইরে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী দুই–ই থাকবে।এবারে বালিগঞ্জ কেন্দ্রে (Ballygunge By Election) তৃণমূল প্রার্থী হিসেবে ভোটে লড়ছেন বাবুল সুপ্রিয়। নজরে একসময়ের বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী থাকা এই হেভিওয়েট তারকা প্রার্থী।

আরও পড়ুন- সপ্তাহে ৪০ ঘণ্টা কাজ বাধ্যতামূলক শিক্ষক-ডাক্তারের, ফাঁকিবাজি বন্ধে নতুন নির্দেশিকা

আসানসোলের সমস্ত বুথকেই স্পর্শকাতর বলে ঘোষণা করা হয়েছে। উপনির্বাচনের অন্তত ১২ দিন আগে থেকে দুই কেন্দ্রেই আধা সেনা পৌঁছয় এবং রুট মার্চ করে। ১২১ কোম্পানি আধা সেনা শুধু মাত্র মোতায়েন করা হয়েছে আসানসোল লোকসভা কেন্দ্রে (Asansol By Election)।

ভোটগ্রহণের (West Bengal By Elections) উপর কড়া নজরদারি রাখতে বালিগঞ্জের সমস্ত ভোটগ্রহণ কেন্দ্রে ওয়েব কাস্টিং-এর বন্দোবস্ত করা হয়েছে, আসানসোলের (Asansol By Election) ৫১ শতাংশ বুথে ওয়েব কাস্টিং করা হয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *