খবর লাইভ : আসানসোল লোকসভা উপনির্বাচনের দায়িত্বে ছিলেন তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল। তবে তিনি আপাতত অসুস্থ হয়ে এসএসকেএমে ভর্তি। কিন্তু কেষ্ট’দার ‘দাওয়াই’ গুড়, বাতাসা এবং নকুলদানা বিলোচ্ছেন তৃণমূল কর্মীরা। মঙ্গলবার এমনই ছবি দেখা গেল আসানসোলের বিভিন্ন এলাকায়।
আসানসোলের জামুড়িয়ার ৮২ এবং ৮৩ নম্বর বুথ মণ্ডলপুর গ্রামে শিবির গড়ে ভোটারদের গুড়, বাতাসা এবং নকুলদানা বিলোতে দেখা গিয়েছে তৃণমূল কর্মীদের। ওই শিবিরে থাকা পিন্টু দত্ত নামে এক তৃণমূল কর্মী কেষ্ট’দার সুরেই বললেন, ‘‘গুড় এমন একটা জিনিস যা শরীর এবং মনকে শান্ত রাখে।
আরও পড়ুন- হাইকোর্টের নির্দেশে মাটিয়া-সহ চার ধর্ষণ মামলার তদন্তে দময়ন্তী
এই দাবদাহের মধ্যেও বহু মানুষ ভোট দিতে এসেছেন। তাঁদের মন যাতে শান্ত থাকে তাই এই ব্যবস্থা। যাতে তাঁরা শান্ত ভাবে সিদ্ধান্ত নিতে পারেন।আসানসোল লোকসভা উপনির্বাচনে দলের তরফে দায়িত্ব দেওয়া হয়েছিল অনুব্রতকে। কিন্তু তিনি অসুস্থ হয়ে হাসপাতাল চিকিৎসাধীন। গত ৬ এপ্রিল সিবিআইয়ের কাছে হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু ওই দিনই এসএসকেএমে পৌঁছন তিনি। সেখানেই ভর্তি তিনি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…