খবর লাইভ : শাসকদলের মিডিয়া মুখপাত্র হিসাবে পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ। অসমের কোকরাঝোড় থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বেশ কয়েকদিন ধরে তার খোঁজে তল্লাশি চালাচ্ছিল রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স। ধৃতের নাম আনিসুর রহমান।
তদন্তে জানা গিয়েছে, আনিসুর রাজীব চৌধুরী নাম নিয়ে নিজেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মিডিয়া মুখপাত্র বলে পরিচয় দিত সে বিভিন্ন জায়গায়। অভিযোগ, বিভিন্ন ব্যবসায়ীকে ভয় দেখিয়ে গত কয়েক বছরে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে ওই ব্যক্তি। দলের ঊর্ধ্বতন নেতৃত্বের বিরুদ্ধে অশালীন মন্তব্য করেছে বলেও অভিযোগ। কিন্তু বিষয়টা প্রকাশ্যে আসে যুব তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যের বালি থানায় দায়ের করা এক অভিযোগের ভিত্তিতে। দেবাংশু অভিযোগ করেন, তাঁর নামে বিভিন্ন জায়গায় ভুল কথা বলে বেরিয়েছে ওই ব্যক্তি। সে নাকি দেবাংশুকেই তৃণমূলে ঢুকিয়েছে বলে বিভিন্ন জায়গায় বলেছে। গত সপ্তাহে বালি থানায় অভিযোগ দায়ের করেন দেবাংশু।
এরপর তার সেই অভিযোগের ভিত্তিতেই পর্দা ফাঁস হয়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…