এসএসসি কেলেঙ্কারিতে নাম জড়াল প্রাক্তন শিক্ষামন্ত্রীর

খবর লাইভ  : রিপোর্টে বলা হয়েছে, প্যানেলে ওই ৬০৯ জনের র‍্যাঙ্ক বদলানো হয়েছে। এসএসসি কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের।
আসলে চাকরি পাওয়া ৬০৯ জন পাশই করেননি। এসএসসি কাণ্ডে বিস্ফোরক রিপোর্ট পেশ করল তদন্ত কমিটি। রিপোর্টে বলা হয়েছে, প্যানেলে ওই ৬০৯ জনের র‍্যাঙ্ক বদলানো হয়েছে। এসএসসি কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। তাঁর তৈরি করা সুপারিশ কমিটিই নাকি বেআইনি। রিপোর্ট পেশ করল তদন্ত কমিটি। আরও চাপ বাড়ল স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা-সহ চার কর্তার। দুর্নীতির বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আসাতে সরব শিক্ষামহল।

আরও পড়ুন- উডবার্ন হাসপাতাল নাকি কয়েদিদের আশ্রয়খানা? আদালতে ফের বিস্ফোরক কুণাল
শিক্ষক সংগঠনের নেতা চন্দন মাইতি বলেন, “আমরা বিস্মিত হচ্ছি, অবাক। একজন মন্ত্রী, যিনি দফতরের মন্ত্রিত্বের শপথ নিয়েছেন সংবিধানকে সামনে রেখে, সেখানে দাঁড়িয়ে কীভাবে এমনটা করতে পারেন। এসএসসি, শিক্ষা দফতর, গোটাটাই দুর্নীতির মধ্যে যুক্ত হচ্ছে। প্রাক্তন বিচারপতি বাগের কমিটি যে রিপোর্ট পেশ করেছেন, সেই রিপোর্ট অনুযায়ী হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কড়া পদক্ষেপ করার জন্য অবিলম্বে নির্দেশ দেবে।
শিক্ষাবিদ পবিত্র সরকার বলেন, “এটা তো জানা কথা। সাধারণ মানুষ জেনেও গিয়েছেন। এই ভয়ঙ্কর সত্যগুলো আস্তে আস্তে বেরিয়ে আসছে। দলের আনুগত্যের জন্য অথবা টাকা দিয়ে কেনা চাকরি মানুষে করছে। কত রকমের অনাচার চলেছে, তা সামনে আসছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago