Categories: Special News

ষাঁড়কে ধাক্কা মেরে বিগড়ে গেল বনগাঁ লোকাল, দুর্ভোগ যাত্রীদের

খবর লাইভ  : রেল লাইন পার হচ্ছিল একটি ষাঁড়। হর্ন বাজানোর পরও একই চিত্র। ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। ব্রেক কষাও সম্ভব ছিল না। ট্রেনটি সজোরে ধাক্কা মারে ষাঁড়টিকে। ঘটনায় মৃত্যু হয় ওই ষাঁড়ের। তবে আশ্চর্যের বিষয় ষাঁড়টিকে ধাক্কা মারার পর বিকল হয়ে যায় ট্রেনটি। এই ঘটনায় সোমবার অফিস টাইমে নিত্যযাত্রীদের ভোগান্তি দেখা গেল চরমে।

আরও পড়ুন- ঘরবন্দি মানুষ! খাবার , পানীয় জলের অভাবে ধুঁকছে চিনের সাংহাই
সপ্তাহের প্রথমদিনই ট্রেন বিভ্রাট। ডাউন বনগাঁ-শিয়ালদহ লাইনে একের পর এক ট্রেন দাঁড়িয়ে। স্টেশনে স্টেশনে কোনও ট্রেন এক ঘণ্টা, আবার কোনও ট্রেন ৪৫ থেক ৩০ মিনিট দাঁড়িয়ে। কিন্তু কেন? জানা গিয়েছে, রেল লাইনের মাঝে চলে আসে এক ষাঁড়। আর তারেই বিপত্তি।জিআরপি সূত্রে জানা গিয়েছে, ডাউন মাঝেরহাট লোকাল সংহতি স্টেশনের কাছে একটি ষাঁড়কে ধাক্কা মারে। সেখান থেকে ওই ষাঁড়টিকে সরিয়ে ট্রেন আবার চালু হয়। কিন্তু দত্তপুকুর স্টেশন আসতেই আবার থেমে যায় ট্রেন। ষাঁড়টিকে ধাক্কা মারার পরই ট্রেনের যান্ত্রিক ত্রুটি দেখা যায়। এই কারণে দত্তপুকুর স্টেশনে এসে সমস্ত যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। পরে মাইকিং করা হয় রেলের তরফে। এই কারণে বেশ খানিকটা ট্রেন দেরিতে চলছে বলে জানায় জিআরপি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago