Entertainment Special News Special Reports

অস্কার খোয়াতে পারেন উইল স্মিথ? 

0
(0)

খবর লাইভ  :  স্ত্রীকে নিয়ে রসিকতা মেনে নিতে পারেননি। অ্যাকাডেমি পুরস্কারের মঞ্চে উঠে সটান সঞ্চালক ক্রিস রককে চড় মেরে বসেছিলেন উইল স্মিথ। তাই নিয়ে তুলকালাম। ক্ষমাপ্রার্থনা করেও রেহাই পাননি এ বছরের অস্কারজয়ী অভিনেতা। পিছু ছাড়েনি বিতর্কও। শাস্তি স্বরূপ এ বার কি কেড়ে নেওয়া হবে তাঁর পুরস্কার? সিদ্ধান্ত হতে পারে শুক্রবারই। যদিও স্মিথের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নিশ্চিত হলেও অস্কার কেড়ে নেওয়ার প্রশ্নে এখনও দু’ভাগ অ্যাকাডেমির বোর্ড সদস্যরা।

আরও পড়ুন- ত্রিপুরা, মেঘালয়ে ভোটে লড়বে দল; জানালেন অভিষেক

অ্যাকাডেমির বোর্ডের সদস্যসংখ্যা ৫৪ জন। তার মধ্যে ২৫ জন মহিলা। তাঁদের উপরেই সিদ্ধান্তের ভার। দফায় দফায় আলোচনা, ভিডিয়ো কনফারেন্সের পরে এক দল চাইছেন স্মিথের অস্কার কেড়ে নেওয়া হোক।
গোটা বিশ্বে অ্যাকাডেমির মোট সদস্য সংখ্যা ৯ হাজারের বেশি। স্মিথের অস্কার কেড়ে নেওয়া নিয়ে মতভেদ তাঁদের সকলের মধ্যেই। এক দল পুরস্কার কেড়ে নেওয়ার পক্ষে। আর এক দল মনে করিয়ে দিচ্ছেন, যৌন হেনস্থায় দোষী সাব্যস্ত হার্ভে ইউনস্টিন কিংবা শিশু ধর্ষণের অপরাধী রোমান পোলান্সকির পুরস্কার কেড়ে নেওয়া হয়নি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *